মায়ানমার সীমান্তে ল্যান্ডমাইন বিস্ফোরণ, নিহত ৩ বাংলাদেশি - 24 Ghanta Bangla News
Home

মায়ানমার সীমান্তে ল্যান্ডমাইন বিস্ফোরণ, নিহত ৩ বাংলাদেশি

Spread the love

বাংলাদেশ-মায়ানমার সীমান্তে ল্যান্ডমাইন বিস্ফোরণে নিহত হলেন তিন জন। পুলিশ এবং বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) আধিকারিকরা জানিয়েছেন, রবিবার দুপুরে এই বিস্ফোরণের ঘটনা ঘটেছে  ঘুমধুম ইউনিয়নের বাইশফাঁড়ি এবং মায়ানমার সীমান্তের জিরো পয়েন্টের ৪২ নম্বর পিলার সংলগ্ন এলাকায়। মৃতরা সকলেই বাংলাদেশের বান্দরবানের নাইক্ষ্যংছড়ি এলাকার বাসিন্দা। সেখানে একটি কলাবাগানে কাজ করছিলেন তাঁরা। সেই সময়েই ওই বিস্ফোরণের ঘটনা ঘটে। এই ঘটনার জেরে আতঙ্ক ছড়িয়েছে সীমান্ত এলাকার বাসিন্দাদের মনে।

Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *