মেয়ং খোলায় হড়পা বান, প্রাক-বর্ষার বৃষ্টিতেই বিপর্যস্ত সিকিম! কী অবস্থা পর্যটকদের? - 24 Ghanta Bangla News
Home

মেয়ং খোলায় হড়পা বান, প্রাক-বর্ষার বৃষ্টিতেই বিপর্যস্ত সিকিম! কী অবস্থা পর্যটকদের?

Spread the love

গরমের ছুটি কাটাতে অনেকেই হয়তো সিকিমে বেড়াতে যাওয়ার কথা ভাবছেন। কিন্তু প্রাক-বর্ষার বৃষ্টির জেরেই বিপর্যস্ত উত্তর-পূর্ব ভারতের এই পাহাড়ি রাজ্য। শনিবার হঠাৎ মেয়ং খোলা (Meyong Khola) নদীর জলস্তর মারাত্মক ভাবে বৃদ্ধি পায়। যার জেরে সাময়িক ভাবে বন্ধ করে দিতে হয় মঙ্গন থেকে তুং নাগা হয়ে চুংথাং যাওয়ার যাওয়া রাস্তাটি। তবে রবিবার জলস্তর কিছুটা কমায় মেয়ং খোলা ব্রিজটি ফের যান চলাচলের জন্য খুলে দেওয়া হয়েছে।

জেলা প্রশাসন সূত্রের খবর, শনিবার বিকেলেই মঙ্গনের জেলাশাসক অনন্ত জৈন এবং পুলিশ সুপার এল বি ছেত্রী ঘটনাস্থল পরিদর্শন করেন। তার পরেই নিরাপত্তার স্বার্থে দুই প্রান্তের চেকপোস্ট থেকে যান চলাচল বন্ধ করে গাড়িগুলিকে নিরাপদ স্থানে ফিরে যাওয়ার নির্দেশ দেওয়া হয়। এদিকে, হড়পা বানের জেরে রাস্তায় আটকে পড়েছিলেন প্রায় ৪৫ জন পর্যটক তাঁদের উদ্ধার করে নিরাপদ স্থানে নিয়ে যাওয়া হয়। রাতে চুংথাং গুরুদ্বারে আশ্রয় দেওয়া হয় তাঁদের। সেখানে তাঁদের বিনামূল্যে থাকা ও খাওয়ার ব্যবস্থা করেছিল প্রশাসন।

রবিবার মঙ্গন পুলিশ ও প্রশাসন জানিয়েছে, বর্তমানে এই রুটে পর্যটকদের যাতায়াত ফের স্বাভাবিক হয়েছে। তবে গত প্রায় ছয় সপ্তাহ ধরে সম্পূর্ণ বন্ধ রয়েছে চুংথাং-লাচেন সড়কটি। খারাপ আবহাওয়ার কারণে এই রাস্তার একাধিক অংশের ব্যাপক ক্ষতি হয়েছে। বর্তমানে তারাম চু এলাকায় যুদ্ধকালীন তৎপরতায় মেরামতির কাজ চলছে। পুলিশ সুপার এল বি ছেত্রী নিজে সেই কাজ পরিদর্শন করছেন।

Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *