বারামুল্লায় জঙ্গি ডেরার হদিশ, উদ্ধার বিপুল পরিমাণ অস্ত্র এবং বিস্ফোরক
রবিবার, বারামুল্লা জেলার পুলিশ (Baramulla Police) জানিয়েছে, সুনির্দিষ্ট তথ্যের ভিত্তিতে অভিযান চালানো হয় সেখানকার চান্দুসার নীলসার কান্দি (Nilsar Kandi) এলাকায়। সেখানে জঙ্গিরা ঘাঁটি গেড়েছে বলে খবর পাওয়ার পরেই যৌথ অভিযান চালায় পুলিশ, CRPF এবং ৫২ রাষ্ট্রীয় রাইফেলস-এর জওয়ানরা। শনিবার থেকে শুরু হওয়া ওই অভিযানে অন্যান্য বিস্ফোরকের সঙ্গে উদ্ধার হয়েছে রকেট চালিত গ্রেনেড (RPG)। উত্তর কাশ্মীরের ওই এলাকায় এই অভিযানে ১৪টি OG-7V এবং ৯টি PG-7P রকেট চালিত গ্রেনেড উদ্ধার হয়েছে। এগুলি সবই রাশিয়ায় তৈরি বলে সূত্রের খবর।