ট্রাম্পের শান্তিপ্রস্তাব মেনে ইউরেনিয়ামের হস্তান্তরে রাজি ইরান, দাবি রিপোর্টে - 24 Ghanta Bangla News
Home

ট্রাম্পের শান্তিপ্রস্তাব মেনে ইউরেনিয়ামের হস্তান্তরে রাজি ইরান, দাবি রিপোর্টে

Spread the love

শনিবারই আমেরিকার প্রেসিডেন্ট ট্রাম্প দাবি করেছেন, ইরানের সঙ্গে তাঁদের সমঝোতা শেষের পথে। তা সম্পন্ন হলে হরমুজ় প্রণালী দিয়ে বাণিজ্যিক জাহাজের অবাধ যাতায়াতও শুরু হবে বলে জানিয়েছেন ট্রাম্প। কিন্তু সমঝোতা নিয়ে বিস্তারিত কিছু জানাননি তিনি। তবে ওয়াশিংটনের দুই উচ্চ পদস্থ আধিকারিক ‘দ্য নিউ ইয়র্ক টাইমস’-এর কাছে দাবি করেছেন, ইরান তাদের সমৃদ্ধ ইউরেনিয়াম হস্তান্তরে রাজি হয়েছে। কিন্তু ট্রাম্পের দাবি মেনে তা আমেরিকার হাতে তুলে দেওয়া হবে কি না, সে বিষয়ে কিছু জানাননি তাঁরা। তবে সম্প্রতি শোনা গিয়েছে, তেহরান যদি ইউরেনিয়াম হস্তান্তরে রাজি হয়ও, তা হলেও তা আমেরিকার হাতে তুলে দেওয়া হবে না। রিপোর্ট অনুযায়ী, সমৃদ্ধ ইউরেনিয়াম রাশিয়ার হাতে তুলে দিতে সম্মত তেহরান।

Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *