বক্স অফিসে রেকর্ডের পর অফিশিয়াল ঘোষণা! এ বার আসছে ‘মাইকেল ২’
বিশ্ব জুড়ে বক্স অফিসে অপ্রতিরোধ্য গতিতে এগিয়ে চলেছে ‘মাইকেল’। বিশ্বব্যাপী রেকর্ড ২১৭ মিলিয়ন ডলার (১৭০০ কোটি টাকারও বেশি) দিয়ে খাতা খোলার পর, পজ়িটিভ মাউথ পাবলিসিটির জোরে এখনও থিয়েটারে রাজত্ব করছে এই বায়োপিক। স্যাকনিল্ক (Sacnilk)-এর রিপোর্ট অনুযায়ী, ভারতীয় বক্স অফিসেও দারুণ সাড়া ফেলেছে ছবিটি এবং এখনও পর্যন্ত ভারতে এর গ্রস কালেকশন ৭৪.৩২ কোটি টাকা ছাড়িয়ে গেছে। এ বার জাফর জ্যাকসনের হাত ধরে ‘মাইকেল ২’ পপসম্রাটের জীবনের কোন কোন দিক উন্মোচন করে, সেটাই দেখার।