Ayushman Bharat Treatment: আয়ুষ্মান ভারত কার্ডে কী কী চিকিৎসা করানো যাবে? এখনই জেনে নিন লিস্ট | Ayushman Bharat Treatment List: Which Diseases and Treatments Completely Free Under the Scheme? - 24 Ghanta Bangla News
Home

Ayushman Bharat Treatment: আয়ুষ্মান ভারত কার্ডে কী কী চিকিৎসা করানো যাবে? এখনই জেনে নিন লিস্ট | Ayushman Bharat Treatment List: Which Diseases and Treatments Completely Free Under the Scheme?

Spread the love

কলকাতা: রাজ্যে চালু হচ্ছে আয়ুষ্মান ভারত প্রকল্প (Ayushman Bharat Scheme)। আজ, শনিবারই মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী  গুরুত্বপূর্ণ ঘোষণা করেছেন আয়ুষ্মান ভারত নিয়ে। জানিয়েছেন, জুলাই মাস থেকে রাজ্যবাসীর হাতে আয়ুষ্মান ভারত কার্ড দেওয়া হবে। এই কার্ডে আপনি কী কী চিকিৎসার সুবিধা পাবেন?

আয়ুষ্মান ভারত (PM-JAY) যোজনার আওতায় পরিবার পিছু বছরে পাঁচ লক্ষ টাকা পর্যন্ত বিনামূল্যে চিকিৎসার সুবিধা পাওয়া যায়। সতরোর্ধ্ব প্রবীণ নাগরিকরা আলাদাভাবে পাঁচ লক্ষ টাকার বিনামূল্যে চিকিৎসা পরিষেবার সুবিধা পান।

এই প্রকল্পের মধ্যে প্রায় ১,৯২৯টি মেডি্ক্যাল ও সার্জিক্যাল চিকিৎসা, যেমন ক্যানসারের কেমোথেরাপি, হৃদরোগের অস্ত্রোপচার (বাইপাস), কিডনি ডায়ালাইসিস এবং নিউরোসার্জারির মতো জটিল ও ব্যয়বহুল চিকিৎসাও অন্তর্ভুক্ত রয়েছে।

কী কী সুবিধা পাওয়া যায় আয়ুষ্মান ভারতে?

  • আয়ুষ্মান ভারত প্রধানমন্ত্রী জন-আরোগ্য যোজনা কার্ড থাকলে রাজ্যবাসী নিখরচায়-
  • মেডিক্যাল পরীক্ষা, চিকিৎসা ও চিকিৎসকের পরামর্শ নিতে পারবেন।
  • হাসপাতালে ভর্তি হওয়ার আগে তিন দিন অবধি চিকিৎসা ও সেবা-শুশ্রষার খরচ পাবেন।
  • হাসপাতালে ভর্তি থাকাকালীন ওষুধ ও চিকিৎসায় ব্যবহৃত অন্যান্য জিনিসের খরচ বহন করা হবে।
  • নন-ইনটেনসিভ ও ইনটেনসিভ কেয়ার (ICU) সার্ভিস।
  • ডায়গনস্টিক ও ল্যাবরেটরি পরীক্ষার খরচ পাওয়া যাবে।
  • মেডিক্যাল ইমপ্ল্যান্টের খরচও পাওয়া যাবে।
  • হাসপাতালের বেড ভাড়া ও খাবারের খরচ মিলবে।
  • হাসপাতাল থেকে ছাড়া পাওয়ার পর ১৫ দিন অবধি চিকিৎসা ও সেবার খরচ পাওয়া যাবে।

কী কী চিকিৎসা করাতে পারবেন?

কার্ডিওলজি: ওপেন হার্ট সার্জারি, পেসমেকার ইমপ্লান্টেশন, অ্যাঞ্জিওপ্লাস্টি এবং অন্যান্য হৃদরোগের চিকিৎসা করানো যাবে।

অনকোলজি (ক্যানসার): কেমোথেরাপি, রেডিয়েশন থেরাপি এবং ক্যানসারের অস্ত্রোপচার করানো যাবে।

নিউরোসার্জারি: মস্তিষ্কের সার্জারি, স্পাইন সার্জারি ও স্নায়ু সংক্রান্ত জটিল রোগের চিকিৎসা করা যাবে।

নেফ্রোলজি: কিডনি প্রতিস্থাপন (Transplant) এবং নিয়মিত ডায়ালাইসিস করানো যাবে।

অর্থোপেডিক: জয়েন্ট রিপ্লেসমেন্ট, ফ্র্যাকচার বা হাড়ের বড় ধরনের অস্ত্রোপচার করা যাবে।

গ্যাস্ট্রোএন্ট্রোলজি: জটিল পেটের অস্ত্রোপচার এবং লিভারের চিকিৎসা করানো যাবে।

এছাড়াও চোখের ছানি অপারেশন, কানের সার্জারি, পুড়ে যাওয়ার (Burn) চিকিৎসা এবং প্রসূতি সংক্রান্ত জটিল অস্ত্রোপচারও করানো যাবে আয়ুষ্মান ভারত কার্ড দিয়ে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *