Ladakh: লাদাখ কবে পূর্ণ রাজ্যের মর্যাদা পাবে? বৈঠকে অমিত শাহ - Bengali News | Ladakh apex body delegates meeting with Home Minister Amit Shah over full state status of this Union Territory - 24 Ghanta Bangla News
Home

Ladakh: লাদাখ কবে পূর্ণ রাজ্যের মর্যাদা পাবে? বৈঠকে অমিত শাহ – Bengali News | Ladakh apex body delegates meeting with Home Minister Amit Shah over full state status of this Union Territory

Spread the love

লাদাখকে পূর্ণ রাজ্যের মর্যাদা দেওয়ার দাবি।

নয়া দিল্লি: জম্মু-কাশ্মীর থেকে আলাদা করে লাদাখকে পৃথক কেন্দ্রশাসিত অঞ্চলের মর্যাদা দিয়েছে নরেন্দ্র মোদীর সরকার। এবার লাদাখকে পূর্ণ রাজ্যের মর্যাদা দেওয়ার দাবি উঠল। এই বিষয়ে লাদাখের ৬ সদস্যের প্রতিনিধি দল কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের সঙ্গে দেখাও করে। দু-পক্ষের মধ্যে দীর্ঘ আলোচনাও হয়।

অ্যাপেক্স বডি অব লেহ (ABL) এবং কার্গিল ডেমোক্র্যাটিক অ্যালায়েন্স (KDA)-এর প্রতিনিধিরা সোমবার দিল্লি যান এবং কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের সঙ্গে দেখা করেন। অমিত শাহ ছাড়াও স্বরাষ্ট্রমন্ত্রক ও লাদাখ কেন্দ্রশাসিত অঞ্চলেক উপদেষ্টা কমিটির আধিকারিকদের সঙ্গে বৈঠক করেন ABL ও KDA-এর প্রতিনিধিরা।

জানা গিয়েছে, সংস্কৃতি ও ভাষা রক্ষা, ভূমি ও কর্মসংস্থানের নিরাপত্তা, কর্মসংস্থান সৃষ্টি, LAHDC-র ক্ষমতায়ন-সহ লাদাখের সামগ্রিক উন্নয়ন নিয়ে ABL ও KDA-এর প্রতিনিধিদের সঙ্গে অমিত শাহ-সহ স্বরাষ্ট্রমন্ত্রকের দীর্ঘ আলোচনা হয়। ABL ও KDA-এর প্রতিনিধিরা সরাসরি অমিত শাহের কাছে লাদাখকে পূর্ণ মর্যাদা দেওয়ার দাবি জানিয়েছেন। যদিও এই বিষয়ে স্পষ্ট কোনও জবাব দেননি শাহ। তবে লাদাখের মানুষের আবেদের কথা তিনি অনুভব করছেন এবং গোটা বিষয়টি বিবেচনা করা হবে বলে লাদাখ প্রতিনিধিদের আশ্বস্ত করেছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী।

Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *