Falta Ex-BDO Controversy: ‘সাদা খাতার BDO’ বলতেন শুভেন্দু, এবার ফলতার EX BDO-কে নিয়ে মস্ত অভিযোগ! সামনে হোয়াটসঅ্যাপ চ্যাট | Falta Ex BDO Shanu Bakshi Faces Vote Rigging Allegations as WhatsApp Chats Trigger Political Row - 24 Ghanta Bangla News
Home

Falta Ex-BDO Controversy: ‘সাদা খাতার BDO’ বলতেন শুভেন্দু, এবার ফলতার EX BDO-কে নিয়ে মস্ত অভিযোগ! সামনে হোয়াটসঅ্যাপ চ্যাট | Falta Ex BDO Shanu Bakshi Faces Vote Rigging Allegations as WhatsApp Chats Trigger Political Row

Spread the love

কলকাতা: বাংলার ভোটের রেজাল্ট আউট হয়েছে ১৭ দিন হয়ে গেল। বাংলার ২৯৩টি কেন্দ্রে মানুষ ঢেলে ভোট দিয়েছেন। ভোট হয়েছে মোটের উপর শান্তিপূর্ণভাবেই। বাদ ছিল শুধু ফলতা। সেখানেও এদিন ভোট হল। ভোট পড়ল ৮৭ শতাংশেরও বেশি। কিন্তু অভিযোগ কতটা মারাত্মক হল গোটা একটা বিধানসভায় পুনর্নিবাচন করাতে হয় কমিশনকে তা আর বলার অপেক্ষা রাখে না। ভোটে কারচুপির ঠেলায় আস্ত একটা বিধানসভায় পুননির্বাচনের দেশে কোথায় কবে আছে মনে করতে পারছেন না কেউই। সাম্প্রতিককালে যতবার ভোট হয়েছে ততবারই ভোটে কারচুপির অভিযোগ উঠেছিল এই ফলতায়। ২০২৪ সালে এই ফলতাতেই এই ফলতায় ১ লক্ষ ২৪ হাজার ভোটের লিড পেয়েছিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। সেই সময় কারচুপির অভিযোগ তুলেছিলেন বিজেপি প্রার্থী অভিজিৎ দাস ওরফে ববি। আজ সেই অভিজিৎ দাসই করলেন মারাত্মক অভিযোগ। তা নিয়ে শোরগোল রাজনৈতিক আঙিনায়। 

কী বলছেন ববি? 

হোয়াটসঅ্যাপ চ্যাটের স্ক্রিনশট তুলে ধরে ববির দাবি ফলতার তৎকালীন বিডিও-কে হাত করে ভোটে কারচুপি করেছিল জাহাঙ্গির খান। এটাই ছিল রেওয়াজ। রাজ্যের একজন WBCS অফিসারকে কেন্দ্র করে এমন মারাত্মক অভিযোগকে কেন্দ্র করে শুরু জোরদার চর্চা। বিতর্কের কেন্দ্রে ফলতার প্রাক্তন বিডিও শানু বক্সি। বিরোধী দলনেতা থাকাকালীন যার নিয়োগ নিয়ে বারবার প্রশ্ন তুলেছিলেন শুভেন্দু অধিকারী। ‘সাদা খাতার’ বিডিও বলে তোপও দেগেছিলেন। এবার ফেসবুক পোস্টে ববির প্রশ্ন, একজন বিডিও না রাজনৈতিক-প্রসাসনিক নেক্সাসের অপারেশনাল অ্যাসেট? এরপরই কয়েকটি হোয়াটসঅ্যাপ চ্যাটের স্ক্রিনশট তুলে ধরে ববির দাবি, শানুকে ফলতার বিডিও করে আনার কারিগর তৃণমূল নেতা জাহাঙ্গির খানই। অভিজিৎ দাস ওরফে ববি বলছেন, ববি-শানুর চ্যাট থেকেই সবটা পরিষ্কার। ও বিডিও হওয়ার ফলে লোকসভা ভোটে প্রিসাইডিং অফিসারদের চমকে, ইভিএমে সেলোটেপ মেরেছিলেন। তদন্ত দরকার। 

প্রসঙ্গত, ২০২৪ সালের লোকসভা ভোটের আগে পূর্ব মেদিনীপুরের নন্দকুমার থেকে ফলতার বিডিও হয়ে আসেন শানু বক্সি। এবার বিধানসভা ভোটের আগে ফলতা থেকে শানুকে সরিয়ে দেয় কমিশন। শানু এখন মালদহের হরিশচন্দ্রপুর ১ ব্লকের বিডিও। টিভি৯ বাংলার প্রশ্নের সামনে শানুর মুখে যদিও এআই তত্ত্ব। তিনি বলছেন, “জাহাঙ্গির খানের সঙ্গে ওটা আমার চ্যাট কিনা সেটা ওনাকে প্রমাণ করতে হবে। এআই-এর যুগে অনেক কিছু হচ্ছে। যদি প্রমাণিত হয় তাহলে আমার বিরুদ্ধে যা অ্যাকশন নেওয়া হবে তা আমি মাথা পেতে নেব।” আর চাকরির প্রসঙ্গ উঠতেই বললেন, “সব প্রক্রিয়ার মধ্যে দিয়ে গিয়ে, পরীক্ষায় পাশ করেই আমি চাকরি পেয়েছি।”  


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *