Howrah Municipal Election: ১৩ বছর পর হাওড়ায় পুরভোট এই বছরেই, ঘোষণা করে দিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু | Suvendu Adhikari announces Howrah municipal election this year after 13 years - 24 Ghanta Bangla News
Home

Howrah Municipal Election: ১৩ বছর পর হাওড়ায় পুরভোট এই বছরেই, ঘোষণা করে দিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু | Suvendu Adhikari announces Howrah municipal election this year after 13 years

Spread the love

হাওড়ায় বৈঠক শুভেন্দুরImage Credit: TV9 Bangla

হাওড়া: ১৩ বছর পর পুরসভা ভোট হবে হাওড়ায়। দীর্ঘদিন ধরে জটিলতায় আটকে ছিল এই নির্বাচন। এবার চলতি বছরেই সেই ভোট হবে বলে ঘোষণা করলেন রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। বৃহস্পতিবার সকালে হাওড়ায় প্রশাসনিক বৈঠক করেন শুভেন্দু। পুর এলাকার মানুষের সমস্যা নিয়ে কথা হয় এদিন। উপস্থিত ছিলেন শিবপুরের বিধায়ক রুদ্রনীল ঘোষ।

শুভেন্দু জানিয়েছেন, এলাকায় পর্যাপ্ত পানীয় জল, পরিচ্ছন্নতা ও নিকাশি ব্যবস্থার উপর জোর দেওয়া হবে। বিজেপি কী কী কাজ করবে, তার তালিকা তৈরি করা হবে বলেও জানান তিনি। সাংবাদিক বৈঠকে শুভেন্দু বলেন, “হাওড়া শহরের প্রাথমিক চাহিদাগুলো পূরণ করা হবে, ডিলিমিটেশনের কাজ সম্পূর্ণ করে এই বছরের মধ্যে ভোট হবে।”

আপাতত তিনমাসের পরিকল্পনা তৈরি করা হয়েছে। সেই সঙ্গে যতদিন না ভোট হচ্ছে, ততদিন পর্যন্তও একটা পরিকল্পনা তৈরি করা হচ্ছে বলেও জানান শুভেন্দু। যতগুলি জলাশয় বুজিয়ে দেওয়া হয়েছে, সেগুলি চিহ্নিত করা হবে বলেও উল্লেখ করেন।

সবিস্তারে আসছে…

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *