রাতারাতি ১২ কর্মী ছাঁটাই, প্রশ্নে পুরসভার ভূমিকা
এই সময়, কাটোয়া: কাটোয়া মহকুমা হাসপাতালে রোগী সহায়ক পদে অননুমোদিত ১২ জন কর্মীকে ছাঁটাই করার সিদ্ধান্ত নিল রোগী কল্যাণ সমিতি।
মঙ্গলবার দুপুরে রোগী কল্যাণ সমিতির বৈঠকে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ছাঁটাই হওয়া রোগী সহায়ক মহিলা কর্মীরা পুরসভার চেয়ারম্যানকে ঘিরে বিক্ষোভ দেখান৷ তাঁদের দাবি, ১৫ বছর ধরে হাসপাতালে কাজ করার পরেও কেন তাঁদের ‘অননুমোদিত’ ঘোষণা করা হলো? এ দিন রোগী কল্যাণ সমিতির বৈঠকে হাসপাতালের সুপার ছাড়াও ছিলেন মহকুমাশাসক ও পূর্ত দপ্তরের ইঞ্জিনিয়াররা৷ বৈঠকে সিদ্ধান্ত হয়, রাজ্য সরকারের শীর্ষ স্তর থেকে নির্দেশ দেওয়া হয়েছে ‘অননুমোদিত’ কাউকে হাসপাতালে রাখা যাবে না৷ এর পরেই ১২ জনকে ছাঁটাই করে বাকিদের কাজের ডিউটি ভাগ করে দেওয়া হয়৷