জমি হস্তান্তরে তৎপর জেলা প্রশাসন, সীমান্তে কাঁটাতার দেওয়ার জন্য বৈঠক
জেলা প্রশাসনের এক কর্তা জানিয়েছেন, বাগদার বয়রা, রনঘাট, উত্তর বয়রা এবং লক্ষ্মীপুর এলাকায় অনেক জায়গাতেই কাঁটাতার দেওয়া নেই। পেট্রাপোল, জয়ন্তীপুর এলাকাতেও বেশ কিছু অংশে কাঁটাতার নেই। গাইঘাটার ঝাউডাঙা, আঙরাইল, সুটিয়া সীমান্তেও বহু জায়গায় এখনও কাঁটাতার বসেনি। গাইঘাটার আঙরাইল সীমান্তে প্রায় ২১ কিলোমিটার এলাকায় কোনও কাঁটাতার নেই। সেখানে প্রায় ১০০ একর জমি প্রয়োজন। জমি কেনা হয়েছে ৬০ একর। বনগাঁ ব্লকে কাঁটাতারের জন্য ২৪ একর জমির প্রয়োজন। তার মধ্যে ১৪ একর জমি কেনা হয়েছে। বাগদায় ৯ কিলোমিটার এলাকাজুড়ে কাঁটাতার নেই। এখানে জমি লাগবে ৯৯ একর। তার মধ্যে মাত্র ৬৮ একর জমি হস্তান্তর করা হয়েছে।