‘দোষ করিনি’, বলে ইডি দপ্তরে হাজিরা সোনা পাপ্পুর, রাত পর্যন্ত জিজ্ঞাসাবাদের পরেই গ্রেপ্তার - 24 Ghanta Bangla News
Home

‘দোষ করিনি’, বলে ইডি দপ্তরে হাজিরা সোনা পাপ্পুর, রাত পর্যন্ত জিজ্ঞাসাবাদের পরেই গ্রেপ্তার

Spread the love

গত ১ ফেব্রুয়ারি কাঁকুলিয়া রোডে তাণ্ডবের ঘটনায় কলকাতা পুলিশের খাতায় ‘পলাতক’ সোনা পাপ্পু। অথচ তিনি বারবার ভোটের আগে সোশ্যাল মিডিয়ায় বার্তা দিয়েছিলেন তৎকালীন রাজ্য সরকারের পক্ষ নিয়ে। যদিও এ দিন পাপ্পু দাবি করেন, তিনি নাকি বাড়িতেই ছিলেন। যদিও সূত্রের দাবি, তাঁর ফেসবুক লাইভের সূত্র ধরে বেঙ্গালুরুতে গিয়েছিল পুলিশের একটি টিম। তার আগেই সেখান থেকে তিনি পালিয়ে যান বলে খবর। এর মধ্যেই গত ১ এপ্রিল বালিগঞ্জের ফার্ন রোডে সোনা পাপ্পুর বাড়ির পাশাপাশি বেহালায় জয়ের বাড়ি, রিয়েল এস্টেট সংস্থার অফিসে তল্লাশি চা‍লায় ইডি। তদন্তকারীদের দাবি, কসবা, বালিগঞ্জ, ঢাকুরিয়া, যাদবপুর–সহ বিভিন্ন এলাকায় সিন্ডিকেট–তোলাবাজি নিয়ন্ত্রণ করেন সোনা পাপ্পু। তাঁর বাড়ি থেকে ৩০ লক্ষ টাকা নগদ ও তাঁদের দোকান থেকে ৩০ লক্ষ টাকার সোনার গয়না বাজেয়াপ্ত করে ইডি। এছাড়া বালিগঞ্জে রিয়েল এস্টেটের অফিস থেকে নগদ ২০ লক্ষ টাকা এবং জয়ের বাড়ি থেকে ১.২০ কোটি টাকা বাজেয়াপ্ত হয়। সোনা পাপ্পুর বাড়ি থেকে আগ্নেয়াস্ত্রও মেলে। সূত্রের দাবি, সোনা পাপ্পুর বিরুদ্ধে খান পাঁচেক তোলাবাজি, এলাকা দখল, হুমকি–সহ বিভিন্ন ধারায় মামলা রয়েছে কলকাতা পুলিশের খাতায়।

Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *