ঈশান-কামিন্সের দাপটে চেন্নাই হার, প্লে-অফের পথে হায়দরাবাদ - 24 Ghanta Bangla News
Home

ঈশান-কামিন্সের দাপটে চেন্নাই হার, প্লে-অফের পথে হায়দরাবাদ

Spread the love

ঘরের মাঠে ১৮০ রান করেও জয় পেল না চেন্নাই। ঈশান কিষানের ঝোড়ো ইনিংসে হায়দরাবাদ শেষ চারের আরও কাছে।

Kolkata, May 18: আইপিএল ২০২৬-এর ৬৩তম ম্যাচে মুখোমুখি হয়েছিল চেন্নাই ও হায়দরাবাদ। গুরুত্বপূর্ণ এই ম্যাচটি ৬ বল বাকি থাকতে ৫ উইকেটে জিতে প্লে-অফের আরও কাছে পৌঁছে গেল অরেঞ্জ আর্মি। এই মুহূর্তে ১৩ ম্যাচে ১৬ পয়েন্ট নিয়ে তৃতীয় স্থানে তারা। আরেকটি ম্যাচ জিতলেই শেষ চারে উঠে যাবে। অন্যদিকে সিএসকে’র শিরোপা জয়ের আশা কার্যত শেষ।

ঘরের মাঠে টসে জিতে প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নেয় চেন্নাই। শুরুতে ব্যাট করে ২০ ওভারে ৭ উইকেট হারিয়ে ১৮০ রান করে সিএসকে। গুরুত্বপূর্ণ এই ম্যাচে বেশিক্ষণ মাঠে দাঁড়াতে পারেনি সঞ্জু স্যামসন। ২৭ রান করেই তিনি আউট হন। দলের হয়ে এদিন সর্বোচ্চ রান করেন ডেওয়াল্ড ব্রেভিস। ৪টি ছয় ও ২টি চার সহ তাঁর ২৭ বলে ৪৪ রানের ইনিংস দলকে অনেকটা এগিয়ে দেয়।

এছাড়া আজ দলের হয়ে অবদান রাখেন কার্তিক শর্মা (৩২), শিবম দুবে (২৬), প্রশান্ত বীর (১১), উর্ভিল প্যাটেল (১৩), আকিল হোসেইন (৩)। অধিনায়ক রুতুরাজও ব্যাট হাতে আজ নিস্তেজ ছিলেন। মাত্র ১৫ রান করেই সাজঘরে ফেরেন তিনি।

জবাবে রান তাড়া করতে নেমে খুব একটা পরিশ্রম করতে হয়নি হায়দরাবাদকে। দলের এই জয়ের নায়ক ঈশান কিষান। তাঁর ৪৭ বলে ৭০ রানের ঝোড়ো ইনিংস জয়ের ভিত্তি গড়ে দেয়। যেখানে ছিল ৭টি বাউন্ডারি ও ৩টি ওভার বাউন্ডারি। গুরুত্বপূর্ণ অবদান রাখেন হেনরিক ক্লাসেন (৪৭)। এছাড়া রান এসেছে অভিষেক শর্মা (২৬), নীতীশ কুমার রেড্ডি (১১), সলিল আরোরা (১০), ট্রাভিস হেড (৬) এবং এস. রবিচন্দ্রন (৫)।

হায়দরাবাদের বোলিংয়ে আজ জ্বলে ওঠেন স্বয়ং অধিনায়ক প্যাট কামিন্স। তিনি একা হাতে তিনটি গুরুত্বপূর্ণ উইকেট তোলেন। এছাড়া ২টি উইকেট নেন সাকিব হুসেন এবং ১টি করে উইকেট তোলেন ঈশান মালিঙ্গা, প্রফুল হিঙ্গে। উল্টোদিকে প্রতিপক্ষের মাত্র ৫টি উইকেট ফেলতে সক্ষম হয় হলুদ শিবির। একটি করে উইকেট এসেছে অনশুল কম্বোজ, নুর আহমেদ ও আকিল হোসেন। এছাড়া দুটি উইকেট ঝুলিতে ভরেছেন এম. চৌধুরী।

ভিডিও নিউজ দেখুন

https://www.youtube.com/watch?v=videoseries

Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *