‘মেসি কাণ্ডে’ নয়া মোড়, প্রাক্তন ক্রীড়ামন্ত্রী অরূপ বিশ্বাসের বিরুদ্ধে FIR শতদ্রুর
ইঙ্গিত পাওয়া গিয়েছিল আগেই। এ বার সেটা সত্যি হলো। মেসি কাণ্ডে নয়া মোড়। প্রাক্তন ক্রীড়ামন্ত্রী অরূপ বিশ্বাসের বিরুদ্ধে FIR দায়ের করলেন ক্রীড়া উদ্যোগপতি এবং লিওনেল মেসির ‘GOAT’ ট্যুরের আয়োজক শতদ্রু দত্ত। ২০২৫ সালের ডিসেম্বর মাসে কলকাতার যুবভারতী ক্রীড়াঙ্গনে লিওনেল মেসির ইভেন্টে বিশৃঙ্খলার জন্য ৩৮ দিন জেলে থাকতে হয়েছিল শতদ্রুকে। তবে রাজ্যে সরকার বদলের পরেই বড় পদক্ষেপ করলেন তিনি। প্রাক্তন ক্রীড়ামন্ত্রী অরূপ বিশ্বাস ছাড়াও মেসি কাণ্ডের জন্য রাজ্যপুলিশের প্রাক্তন ডিজি ও বর্তমানে রাজ্যসভার সাংসদ রাজীব কুমারের বিরুদ্ধেও FIR করেছেন শতদ্রু।
এ ছাড়াও তৃণমূল নেত্রী জুঁই বিশ্বাস, IAS শান্তনু বসু-সহ একাধিকের নাম রয়েছে তালিকায়। কোটি কোটি টাকার আর্থিক দুর্নীতি ও ক্ষমতার অপব্যবহারের অভিযোগে চাঞ্চল্য ছড়িয়েছে রাজ্য রাজনীতিতে। বিধাননগর দক্ষিণ থানায় FIR করেছেন শতদ্রু।
বিস্তারিত আসছে…
#WATCH | Kolkata, West Bengal: Football star Lionel Messi's event host/organiser, Satadru Dutta says, "I have come here to file the complaint against the Sports Minister and against his relatives. Furthermore, regarding certain high-ranking government officials and former… pic.twitter.com/kwsX8plm1h
— ANI (@ANI) May 18, 2026