BJP Worker Death: শওকতের ভাইয়ের ইটভাটা থেকে উদ্ধার বিজেপি সমর্থকের ঝুলন্ত দেহ | Hanging Body of BJP supporters recovered in Jibantala - 24 Ghanta Bangla News
Home

BJP Worker Death: শওকতের ভাইয়ের ইটভাটা থেকে উদ্ধার বিজেপি সমর্থকের ঝুলন্ত দেহ | Hanging Body of BJP supporters recovered in Jibantala

Spread the love

সত্যজিত মণ্ডলের রিপোর্ট

জীবনতলায় এক যুবকের ঝুলন্ত দেহ উদ্ধারকে কেন্দ্র করে চাঞ্চল্য। মৃতের নাম দুধকুমার সরদার (৩৫)। পরিবারের দাবি, দুধকুমার বিজেপি সমর্থক ছিলেন। সোমবার সকালে তাঁর ঝুলন্ত মৃতদেহ উদ্ধার হয় ইটভাটার একটি ঘর থেকে। ইটভাটাটি ক্যানিং পূর্বের প্রাক্তন বিধায়ক তথা তৃণমূল নেতা শওকত মোল্লার ভাই শাজাহান মোল্লার। বিজেপির দাবি,পরিকল্পনা করে খুন করা হয়েছে দুধকুমারকে। ঘটনাটি ঘটেছে দক্ষিণ ২৪ পরগনার জীবনতলা থানা এলাকায়। মৃতদেহ উদ্ধার করে জীবনতলা থানায় নিয়ে এসেছে পুলিশ। সেখানেই পরিবারের লোকজন দোষীদের গ্রেফতারের দাবিতে সরব হয়েছেন। পরিবারের অভিযোগ, ইটভাটা মালিকের থেকে কুড়ি হাজার টাকা দাদন নিয়েছিলেন দুধকুমার। সেই টাকা সময় মত পরিশোধ করতে না পারায় তাঁর ওপর মানসিক ও শারীরিক অত্যাচার করা হচ্ছিল বলে অভিযোগ। সেই কারণেই তাঁকে খুন করা হয়েছে বলে অভিযোগ। ঘটনার তদন্তে জীবনতলা থানার পুলিশ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *