এসেনশিয়াল অয়েল ডিফিউজ়ার ফুসফুসের কী ক্ষতি করে জানেন?
এসেনশিয়াল অয়েল ডিফিউজ়ার—স্ট্রেস কমানোর নতুন কৌশল। ওয়েলনেস ইনফ্লুয়েন্সরদের দাবি, এসেনশিয়াল অয়েল গন্ধে নাকি মানসিক চাপ কমে এবং মন শান্ত হয়ে ওঠে। ঘরের মধ্যে স্পা-এর মতো আমেজ পাওয়া যায়। তাই দিনের শেষে অনেকেই ডিফিউজ়ারে এসেনশিয়াল অয়েল ঢেলে ঘুমোতে যাচ্ছেন। এই অভ্যাস আদৌ কি স্বাস্থ্যের জন্য ভালো?
ডিফিউজ়ারের মাধ্যমে এসেনশিয়াল অয়েল ধোঁয়ার আকারে বাতাসে মিশে যায়। বিশেষজ্ঞদের মতে, ঘরের মধ্যে যদি ভালো ভেন্টিলেশন বা বাতাস চলাচলের ব্যবস্থা না থাকে, তা হলে বিপদ। যে ঘরের জানলা-দরজা সর্বক্ষণ বন্ধ থাকে, সেখানে এসেনশিয়াল অয়েল ডিফিউজ়ার ব্যবহার না করাই ভালো।