PM Mudra Yojana: নতুন ব্যবসা শুরু করবেন? ঋণ পাবেন ২০ লক্ষ পর্যন্ত, কীভাবে জেনে নিন | PM Mudra Yojana 2026: Get Up to Rs 20 Lakh Loan Without Guarantee for New Business - 24 Ghanta Bangla News
Home

PM Mudra Yojana: নতুন ব্যবসা শুরু করবেন? ঋণ পাবেন ২০ লক্ষ পর্যন্ত, কীভাবে জেনে নিন | PM Mudra Yojana 2026: Get Up to Rs 20 Lakh Loan Without Guarantee for New Business

Spread the love

নয়া দিল্লি : সাধারণ মানুষের জন্য কেন্দ্রীয় সরকার বেশি কিছু প্রকল্প চালু করেছে। বহু বছর ধরে সেইসব প্রকল্প চালু রয়েছে দেশে। কিন্তু অনেকেই হয়তো প্রকল্পগুলি সম্পর্কে জানেন না বা সম্যক ধারণা নেই। ঠিক সেরকমই একটি প্রকল্প হল প্রধানমন্ত্রী মুদ্রা যোজনা (PM Mudra Yojana)। নতুন ব্যবসা করতে চাইলে এই প্রকল্পে আপনি ২০ লক্ষ টাকা পর্যন্ত ঋণ (PM Mudra Yojana Scheme Details) পেতে পারেন। তাও কোনও গ্যারান্টি ছাড়াই।

প্রধানমন্ত্রী মুদ্রা যোজনা

২০১৫ সালে চালু হয়েছিল প্রধানমন্ত্রী মুদ্রা যোজনা। নন কর্পোরেট এবং নন এগ্রিকালচার ব্যবসা শুরু করার জন্য বিনা শর্তে ঋণ দেওয়া হয়। এই প্রকল্পে আগে ১০ লক্ষ টাকা পর্যন্ত ঋণ দেওয়া হত। সেই টাকা দ্বিগুণ করা হয়েছে। বিনা শর্তে ২০ লক্ষ টাকা পর্যন্ত ঋণ নেওয়া যায় এই প্রকল্পে। কয়েকটি ভাগে ঋণ দেওয়া হয় এই প্রকল্পে। অর্থাৎ শিশু থেকে প্রাপ্তবয়স্ক…প্রত্যেক ক্ষেত্রে আলাদা ঋণ রয়েছে।

কোন ক্ষেত্রে কোন ঋণ দেখে নেওয়া যাক

  • শিশু ঋণের ক্ষেত্রে ৫০ হাজার টাকা
  • কিশোর ঋণের ক্ষেত্রে ৫০ হাজার থেকে ৫ লক্ষ টাকা
  • তরুণদের জন্য ঋণের ক্ষেত্রে ৫ লক্ষ টাকা থেকে ১০ লক্ষ টাকা পর্যন্ত
  • তরুণদের উপরে যাঁরা রয়েছেন, তাঁদের জন্য ঋণের ক্ষেত্রে ১০ লক্ষ থেকে ২০ লক্ষ টাকা পর্যন্ত ঋণ নেওয়া যাবে

বাণিজ্যিক ব্যাঙ্ক, আঞ্চলিক গ্রামীণ ব্যাঙ্ক এবং ক্ষুদ্র আর্থিক ব্যাঙ্কগুলি এই ঋণ প্রদান করে। এই প্রকল্পে সুদের হার বছরে ৯ শতাংশ থেকে ১৫ শতাংশ হয়। তিন থেকে সাত বছরের মধ্যে এই প্রকল্পের ঋণ পরিশোধ করতে হয়। তবে, আবেদনের জন্য বয়স ১৮ বছর হতে হবে।

কীভাবে আবেদন করতে হবে?

অনলাইনে আবেদনের জন্য https://www.mudra.org.in/ ওয়েবসাইটে গিয়ে আবেদন করতে হবে। আপনি যদি ঋণের উপযুক্ত হন, তাহলে নির্দিষ্ট ব্যাঙ্কে গিয়ে ঋণ সংগ্রহ করতে পারবেন। সঙ্গে রাখতে হবে আধার কার্ড, প্যান কার্ড, বসবাসের প্রমাণপত্র, পাসপোর্ট আকারের ছবি, আয়ের প্রমাণপত্র, ব্যবসায়িক পরিকল্পনা, কেওয়াইসি ডকুমেন্ট ইত্যাদি। প্রয়োজনীয় তথ্য দিয়ে আবেদন করলেই এই বিশেষ প্রকল্পের সুবিধা পাবেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *