অ্যাংজ়াইটি কি শুধু Overthinking? কীভাবে Anxiety বাড়ায় Hypertension ঝুঁকি
বিষয়টি কিন্তু এত সহজ নয়। অ্যাংজ়াইটি নিয়ে কারও সঙ্গে কথা বলতেই গেলে খুব সাধারণ পরামর্শ ‘চিন্তা করা বন্ধ করো’। কিন্তু ইচ্ছা করলেই বন্ধ করা যায়, বিষয়টা ঠিক তেমন নয়। এটি শুধু মানসিক বিষয় নয়, শরীরের প্রতিক্রিয়াও এর সঙ্গে যুক্ত। বুক ধড়ফড় করা, শ্বাস নিতে কষ্ট হওয়া, ঘুমের সমস্যা এবং ছোট ছোট বিষয়েও অতিরিক্ত চাপ অনুভব করা— সবই এর লক্ষণ হতে পারে। যাঁর এই সমস্যা হচ্ছে, সে হয়তো জানেন যে বাস্তবে সমস্যা খুব গুরুতর কিছু নয়। কিন্তু তবুও বারবার মনে হয় যেন কিছু একটা সমস্যা আছে। যুক্তি ও অনুভূতির এই ব্যবধানই অ্যাংজ়াইটিকে আরও জটিল করে তোলে। চাপ বাড়ায় আপনার মন থেকে হৃদয়েও।