পড়াশোনার টোপ দিয়ে পাচার, অকথ্য অত্যাচারও! ১০ দিন ধরে সিকিমে ঘুরে মেয়েকে উদ্ধার বাবার
বাবার অভিযোগ, পড়াশোনা করানোর প্রলোভন দেখিয়ে তাঁর মেয়েকে পাচার করে দিয়েছিলেন দেবী। তিনি আদতে একজন আড়কাঠি! মেয়েটি ফিরে বাবাকে জানিয়েছে, পড়াশোনা তো দূর, ওই বাড়িতে তাকে পরিচারিকার কাজ করানো হতো। চলত শারীরিক নিগ্রহ। আরও অভিযোগ, দিনের পর দিন তাকে একবেলা আধপেটা রাখা হতো। শুতে দেওয়া হতো মেঝেতে! অত্যাচার সহ্য করতে না-পেরে মাঝেমধ্যেই অচৈতন্য হয়ে পড়ত মেয়েটি। বাবা বলেন, ‘দেবী ওরাওঁকে নিজের বোনের মতো ভাবতাম। তাই বিশ্বাস করে মেয়েকে ওঁর হাতে সপে দিয়েছিলাম। ভেবেছিলাম, ওখানে গিয়ে আমার মেয়েটা পড়াশোনা শিখে মানুষের মতো মানুষ হবে। এ কী হলো!’