‘ভাঙড়ের মানুষ বেইমান...’, ভোটে হেরে স্বেচ্ছা নির্বাসনে ‘অভিমানী’ শওকত - 24 Ghanta Bangla News
Home

‘ভাঙড়ের মানুষ বেইমান…’, ভোটে হেরে স্বেচ্ছা নির্বাসনে ‘অভিমানী’ শওকত

Spread the love

ভোটে হারার পরে শারীরিক এবং মানসিকভাবে ক্লান্ত ও বিধ্বস্ত শওকত ‘এই সময়’–এর কাছে তাঁর ক্ষোভ উগরে দিলেন। তাঁর কথায়, ‘ভাঙড়ের মানুষ বেইমান, বেইমান আমার দলের কর্মীরাও। তাঁরাই চক্রান্ত করে আমাকে হারিয়েছে।’ শওকতের দাবি, ভাঙড়ের জন্য আইএসএফ বিধায়ক নওশাদ সিদ্দিকি কিছুই করেনি। কিন্তু তিনি গত আড়াই বছরে ভাঙড় বিধানসভা এলাকায় কয়েকশো কিলোমিটার রাস্তা তৈরি করেছেন। প্রত্যন্ত গ্রামে স্ট্রিট লাইট বসিয়েছেন। মোট ২১ হাজার পাকা বাড়ি করে দিয়েছেন। তাঁর আক্ষেপ, ‘এত কিছু করার পরেও ভাঙড়ের মানুষ আমাকে ভোট দেয়নি। তাঁরা নওশাদকেই ভোট দিয়েছেন। আমার দলের নিচুতলার কর্মীরা, যাঁরা আমার খেয়েছে, পরেছে, তাঁরাই আইএসএফের সঙ্গে গোপন আঁতাঁত করেছিল। ভাঙড়ের সবাই বেইমানি করেছে আমার সঙ্গে।’

Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *