কেন্দ্রীয় শিক্ষামন্ত্রীকে অপসারণের দাবি, NEET কাণ্ডে বিজেপিকে তীব্র আক্রমণ রাহুলের
কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের অপসারণে দাবি জানিয়েছেন রাহুল। তাঁর কথায়, ‘প্রধানমন্ত্রীর উচিত অবিলম্বে নির্দেশ জারি করা, যাতে ধর্মেন্দ্র প্রধান হয় পদত্যাগ করেন, অথবা তাঁকে মন্ত্রিপদ থেকে বরখাস্ত করা হয়। পাশাপাশি, এই ঘটনার সঙ্গে জড়িত যাদেরই দোষী সাব্যস্ত করা হবে, তাদের সবাইকে অবিলম্বে গ্রেপ্তার করে কারাগারে পাঠানো হোক।’ বিজেপিকে আক্রমণ করে রাহুলের দাবি, রাজনৈতিক প্রভাবের কারণে দেশের উচ্চশিক্ষা ব্যবস্থা আজ দুর্বল হয়ে পড়েছে। বিশ্ববিদ্যালয়গুলোতে নিয়োগের ক্ষেত্রে মেধার পরিবর্তে কেবল আদর্শগত আনুগত্যকেই প্রাধান্য দেওয়া হচ্ছে।