TV9 Corporate Badminton Championship: কর্পোরেট দুনিয়ায় ব্যাডমিন্টন জ্বর, শুরু হল TV9-এর মেগা টুর্নামেন্ট! | TV9 Corporate Badminton Championship Season 2 Kicks Off in Hyderabad - 24 Ghanta Bangla News
Home

TV9 Corporate Badminton Championship: কর্পোরেট দুনিয়ায় ব্যাডমিন্টন জ্বর, শুরু হল TV9-এর মেগা টুর্নামেন্ট! | TV9 Corporate Badminton Championship Season 2 Kicks Off in Hyderabad

Spread the love

TV9 Corporate Badminton Championship Season 2 Kicks Off in Hyderabad.Image Credit: TV9 Network

কলকাতা : শুক্রবার TV9 নেটওয়ার্কের উদ্যোগে ‘TV9 কর্পোরেট ব্যাডমিন্টন চ্যাম্পিয়নশিপ সিজন ২’ এর জমকালো উদ্বোধনী অনুষ্ঠান হয়েছে হায়দরাবাদে। গাচিবৌলিতে অবস্থিত ‘পুল্লেলা গোপীচাঁদ ব্যাডমিন্টন অ্যাকাডেমি’তে শুরু হওয়া এই প্রতিযোগিতায় দেশের বেশ কিছু বিখ্যাত কর্পোরেট কোম্পানি অংশ নিয়েছে। ১৫ মে থেকে ১৭ মে অবধি চলবে এই চ্যাম্পিয়নশিপ। এই টুর্নামেন্টকে ঘিরে কর্পোরেট জগতে ব্যাপক উৎসাহ চোখে পড়েছে। সকাল থেকেই অনেক প্রতিযোগী ও কর্মীরা এই অ্য়াকাডেমিতে পৌঁছেছেন। এই বছর প্রতিযোগিতায় ৩০০-র বেশি খেলোয়াড় অংশগ্রহণ করেছেন। ভারতীয় ব্যাডমিন্টনের কিংবদন্তি ও পদ্মভূষণ প্রাপ্ত পুল্লেলা গোপীচাঁদের পরিচালনায় এই টুর্নামেন্ট আয়োজন করা হয়েছে।

কারা কারা আসরে নামছে?

গতবারের মতো এবারেও অনেক নামী কোম্পানির প্রতিযোগীরা এই প্রতিযোগিতায় অংশ নিয়েছেন। মাইক্রোসফট, অ্যামাজন, ইনফোসিস – এর মতো প্রধান সংস্থাগুলোর কর্মীরা এই প্রতিযোগিতায় নামতে চলেছেন। গত সিজনেও এই প্রতিযোগিতা সাড়া ফেলে দিয়েছিল। সেই সময় গুগল, ডেল, উবার, আইডিয়া, ডেলয়েট-এর মতো ৬৪টি কোম্পানিরও বেশি কোম্পানির প্রতিনিধিরা অংশগ্রহণ করেছিল। পুরো টুর্নামেন্টে খেলা হয়েছিল প্রায় ১০০০ ম্যাচ, যা আনন্দ দিয়েছিল দর্শকদের।

কোন কোন ক্যাটাগরি রয়েছে?

এই বছর চ্যাম্পিয়নশিপে বেশ কিছু ক্যাটাগরি করা হয়েছে। টিম চ্যাম্পিয়নশিপে পুরুষদের দলগত বিভাগে দুটি সিঙ্গলস ও একটি ডাবলস গেম হবে। প্রতিটি দলে সর্বনিম্ন ৩ ও সর্বোচ্চ ৫ জন থাকবেন। অন্যদিকে, ওপেন ক্যাটাগরিতে থাকছে পুরুষদের সিঙ্গলস, মহিলাদের সিঙ্গলস ও মিক্সড ডাবলস। এই বিভাগে আলাদা আলাদা কোম্পানির খেলোয়াড়েরাও এক দলে অংশ নিতে পারবেন।

কারা কোয়ালিফাই করলেন?

পুরুষদের সিঙ্গলস বিভাগে ইতিমধ্যেই বেশ কয়েকজন কোয়ালিফাই করেছেন। যেমন – সেপিয়েন্সের শ্রীরঙ্গরাজন এন, অ্যামাজনের লভি মূলচন্দানি, মাইক্রোসফ্টের ঈশর মেনন ও শৈলী জলোরি, ফিনএমকেটি-র বর্ষিতা, ম্যাক্রো গ্রুপের জ্ঞানেশ্বরী ও এন রাঙ্গা রাও অ্যান্ড সন্স প্রাইভেট লিমিটেডের চিন্ময়ী।

কী পুরস্কার দেওয়া হবে?

TV9 কর্পোরেট ব্যাডমিন্টন চ্যাম্পিয়নশিপ সিজন ২ -এর বিজয়ীদের ট্রফির পাশাপাশি মোট ৫ লক্ষ টাকার পুরস্কার মূল্য দেওয়া হবে। এই টুর্নামেন্ট শুধুমাত্র একটি ক্রীড়া প্রতিযোগিতা নয়, বরং কর্পোরেট কর্মীদের মানসিক চাপ কমানো, ফিটনেস বাড়ানোরও একটি প্রধান উদ্যোগ। গত সিজনের সাফল্যের পর এবার টুর্নামেন্ট নিয়ে প্রবল উন্মাদনা লক্ষ্য করা যাচ্ছে এবং আগামী ৩ দিন বেশ উত্তেজনাপূর্ন ম্যাচ দেখার অপেক্ষায় রয়েছেন কর্পোরেট কর্মীরা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *