'ক্ষয়িষ্ণু' বলল চিন, ট্রাম্পের মুখে তবু 'অল ইজ় ওয়েল'! - 24 Ghanta Bangla News
Home

‘ক্ষয়িষ্ণু’ বলল চিন, ট্রাম্পের মুখে তবু ‘অল ইজ় ওয়েল’!

Spread the love

বৈঠক ফলপ্রসূ হয়েছে বলে ট্রাম্পের সুরে সুর মেলান জিনপিংও। তবে সংবাদ সংস্থা রয়টার্সের দাবি, বিভিন্ন বিষয়ে দু’জনে একমত হলেও ইরান এবং তাইওয়ান নিয়ে মতপার্থক্য থেকেই গেল! এই দুই বিষয়ে কোনও সমাধানসূত্র বের হয়নি। যদিও ট্রাম্প একাধিকবার দাবি করেন, ইরানের কাছে পারমাণবিক বোমা থাকা যে বিপজ্জনক, এ ব্যাপারে একমত চিনা প্রেসিডেন্ট। ট্রাম্পকে পাশে বসিয়েই সাংবাদিক বৈঠকে জিনপিং বলেন, ‘অসাধারণ একটা মুহূর্ত। আশা করি, আগামী দিনে দু’দেশের মধ্যে আরও ভালো কিছু হবে। আরও অনেক বিষয়ে আমরা পারস্পরিক সম্পর্ক মজবুত করে তুলব।’ সরাসরি ইরান নিয়ে কোনও মন্তব্য করেননি জিনপিং। যদিও ট্রাম্পের দাবি, হরমুজ় প্রণালী দ্রুত খুলে দেওয়ার ব্যাপারে জিনপিং নাকি হস্তক্ষেপ করতেও রাজি হয়েছেন! সূত্রের দাবি, বিষয়টি নিয়ে কথা হলেও ট্রাম্পকে কোনও প্রতিশ্রতি দেননি চিনা প্রেসিডেন্ট।

Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *