Beautiful Eyes Zodiac Signs: মায়াবী চোখ দিয়েই বশ করতে পারেন এই চার রাশির জাতক- জাতিকারা | Astrology these 4 zodiac signs have the most beautiful and attractive eyes
কী বলছে জ্যোতিষশাস্ত্র?
Image Credit: Gemini Ai
মানুষের মনের আয়না হল তার চোখ। কারও চোখে থাকে অতল রহস্য, আবার কারও দু’চোখ ভরা মায়া। জ্যোতিষশাস্ত্র বলছে, আপনার রাশিই ঠিক করে দেয় আপনার শারীরিক গঠন কেমন হবে। আর সেখানে ‘হরিণ-চোখ’ (Beautiful Eyes) বা মায়াবী দৃষ্টির অধিকারী হওয়ার ক্ষেত্রে চার রাশির জাতক-জাতিকা টেক্কা দেন বাকিদের। স্রেফ চোখের ইশারায় বা এক পলকের চাহনিতেই এরা অন্যের জীবনে গভীর প্রভাব ফেলতে পারেন বলে জানাচ্ছে জ্যোতিষশাস্ত্র চলুন দেখে নেওয়া যাক, সেই তালিকায় আপনার রাশি আছে কি না।
১. বৃষ রাশি (Taurus)
বৃষ রাশির জাতক-জাতিকাদের চোখের গঠন সাধারণত বেশ বড় এবং উজ্জ্বল হয়। এঁদের চাহনিতে এক অদ্ভুত স্থিরতা লক্ষ্য করা যায়। খুব একটা চঞ্চল না হলেও, এদের শান্ত দৃষ্টির মধ্যে একটা আভিজাত্য বা ‘রয়্যাল’ ভাব ফুটে ওঠে। কোনও সামাজিক অনুষ্ঠানে বা ভিড়ের মাঝেও এঁরা স্রেফ চোখের টানেই আলাদা করে নজর কেড়ে নিতে পারেন। জ্যোতিষীদের মতে, বৃষ রাশির ব্যক্তিদের চোখের মণি অনেক সময় বেশ স্বচ্ছ হয়, যা তাঁদের ব্যক্তিত্বে আলাদা গভীরতা যোগ করে।
২. কর্কট রাশি (Cancer)
কর্কট রাশির মানুষরা বেশিরভাগই আবেগপ্রবণ হিসেবে পরিচিত। আর তাঁদের এই অন্তরের টান প্রতিফলিত হয় তাঁদের চোখে। এদের চাহনিতে মমতা আর সারল্য মাখানো থাকে। এদের চোখ এতটাই অভিব্যক্তিপূর্ণ যে, মনে কী চলছে তা বোঝার জন্য মুখের কথার প্রয়োজন হয় না। বিশেষ করে ভরসা খোঁজার ক্ষেত্রে মানুষ কর্কট রাশির জাতকদের চোখের দিকে তাকিয়েই অনেকটা আশ্বস্ত হতে পারেন। তাঁদের এই স্নিগ্ধ দৃষ্টিই তাঁদের মূল আকর্ষণ।
৩. বৃশ্চিক রাশি (Scorpio)
তালিকার সবচেয়ে প্রভাবশালী ও রহস্যময় দৃষ্টির অধিকারী হল বৃশ্চিক রাশি। এদের চোখে থাকে এক তীব্র আকর্ষণ ক্ষমতা। বৃশ্চিক রাশির চাহনি অনেকটা এক্স-রে করার মতো, মনে হতে পারে আপনার মনের অন্দরে কী চলছে তা তাঁরা পলকেই পড়ে নিচ্ছেন। প্রেমে পড়ার ক্ষেত্রে বৃশ্চিক রাশির চোখের ভাষাই যথেষ্ট। এদের দৃষ্টিতে যেমন তেজ থাকে, তেমনই থাকে সম্মোহনী জাদু।
৪. মীন রাশি (Pisces)
মীন রাশির জাতক জাতিকাদের চোখ হয় অসম্ভব মায়াবী। এঁদের চাহনিতে সবসময়ই একটা স্বপ্নের ঘোর লেগে থাকে। জ্যোতিষশাস্ত্র অনুযায়ী, মীন রাশির জাতক-জাতিকা অত্যন্ত সংবেদনশীল হন, যার ছাপ পড়ে তাঁদের চোখেও। প্রথম আলাপেই কারও মনের গভীর পর্যন্ত পৌঁছে যাওয়ার এক অদ্ভুত ক্ষমতা থাকে এদের মায়াবী চোখে।