লক্ষ্য আইএএস, সম্বল জেদ! সাফাইকর্মী সাগরের রিস্টার্ট
মাধ্যমিকে ৬৪৬ পাওয়া সাগর উচ্চ মাধ্যমিকে পেয়েছে ৪৮৮ নম্বর। ইংরেজি ও অর্থনীতিতে ৯৯, ভূগোলে ৯৮, রাষ্ট্রবিজ্ঞান ও বাংলায় ৯৬ — সাগরের এই রেজ়াল্টে গর্বিত কালনা মহারাজা স্কুলের শিক্ষকরা। ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মিলন মান্ডি বলেন, ‘সাগর ফেরার পরে স্কুলের শিক্ষক ও প্রাক্তন শিক্ষকরা মিলে ওর হাতে যতটা সম্ভব অর্থসাহায্য তুলে দেওয়ার কথা ভেবেছি।’
‘টুয়েলফথ ফেল’ সিনেমার বিখ্যাত ডায়লগ ছিল ‘রিস্টার্ট’। বাধা যতই আসুক, সাগররা বার বার রিস্টার্ট করে, পৌঁছেও যায় লক্ষ্যে।