সাঁওতালিতে রাজ্যে প্রথম মণিমালা - 24 Ghanta Bangla News
Home

সাঁওতালিতে রাজ্যে প্রথম মণিমালা

Spread the love

এ বার উচ্চ মাধ্যমিকে সকলমণির বড় মেয়ে মণিমালা ও ছোট মেয়ে শেফালি দু’জনেই উত্তীর্ণ হয়েছে। নজরকাড়া ফল করে রাজ্যে সাঁওতালি ভাষায় প্রথম স্থান অধিকার করেছে মণিমালা। ভালো ভাবে পাশ করেছে শেফালিও। দুই বোনই ঝাড়গ্রামের রামকৃষ্ণ মিশন বিদ্যামন্দিরের (একলব্য) ছাত্রী। ষষ্ঠ থেকে দ্বাদশ শ্রেণি পর্যন্ত রামকৃষ্ণ মিশন বিদ্যামন্দিরের হস্টেলে থেকেই পড়াশোনা করেছে তারা। মণিমালার প্রাপ্ত নম্বর ৪৫৭। বোন শেফালি পেয়েছে ৪৪৩। রামকৃষ্ণ মিশন বিদ্যামন্দিরে আদিবাসী ও লোধা–শবর জনজাতির ছেলেমেয়েদের হস্টেলে রেখে পড়াশোনা করানো হয়। মণিমালা ও শেফালি দু’জনেরই প্রথম ভাষা সাঁওতালি। উচ্চ মাধ্যমিকে প্রথম ভাষা বাংলার পরিবর্তে সাঁওতালি ভাষায় পরীক্ষা দিয়েছিল তারা। মণিমালা বলে, ‘আমার প্রথম ভাষা সাঁওতালি থাকলেও অন্য সব বিষয়গুলি ইংরেজিতে পরীক্ষা দিয়েছি।’ তার নম্বরও নজরকাড়া। সাঁওতালিতে ৮৬, ইংরেজিতে ৯০, ভূগোলে ৮৮, ইতিহাসে ৯৩, রাষ্ট্রবিজ্ঞানে ৮৭, ফিজিক্যাল এডুকেশনে ৯৯। মণিমালার কথায়, ‘হস্টেলে থেকে পড়াশোনা করেছি। মিশনের মহারাজ এবং স্কুলের শিক্ষক-শিক্ষিকাদের সহযোগিতা ছাড়া এত ভালো রেজাল্ট কখনওই করতে পারতাম না। মাও আমাদের জন্য খুব কষ্ট করেছে। তাই এমন রেজাল্ট করে খুব ভালো লাগছে। আমার ইংরেজি খুব ভালো লাগে। আগামী দিনের শিক্ষিকা হওয়ার ইচ্ছে রয়েছে।’

Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *