শনিবার ডায়মন্ড হারবারে প্রশাসনিক বৈঠক শুভেন্দুর
এই সময়: বাংলায় বিজেপি সরকারের প্রথম প্রশাসনিক বৈঠক হতে চলেছে দক্ষিণ ২৪ পরগনার ডায়মন্ড হারবারে। নবান্ন সূত্রে খবর, আগামিকালশনিবার মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী ওই বৈঠক করবেন। এই সে দিন পর্যন্তও দক্ষিণ এই ডায়মন্ড হারবারকে স্থানীয় সাংসদ তথা তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ‘গড়’ বলে মনে করা হতো।