ইউনিটি কাপের স্কোয়াড ঘোষণা খালিদের, ভারতীয় দলে কারা সুযোগ পেলেন? - 24 Ghanta Bangla News
Home

ইউনিটি কাপের স্কোয়াড ঘোষণা খালিদের, ভারতীয় দলে কারা সুযোগ পেলেন?

Spread the love

লন্ডনে ইউনিটি কাপের আগে প্রাথমিক দল ঘোষণা করলেন খালিদ জামিল। গোলরক্ষক থেকে ফরোয়ার্ড, একাধিক পরিচিত মুখ স্কোয়াডে।

সায়ন সেনগুপ্ত, কলকাতা: এই চলতি মে মাসে ইউনিটি কাপ খেলতে যাবে ভারতীয় ফুটবল দল। লন্ডনে আয়োজিত এই টুর্নামেন্টের চতুর্থ আসরে অংশ নিচ্ছে ভারত। এছাড়াও অংশ নিচ্ছে শক্তিশালী নাইজেরিয়া থেকে শুরু করে জামাইকা ও জিম্বাবুয়ের মতো দেশ। বর্তমানে এই চতুর্দলীয় টুর্নামেন্টের দিকেই এখন নজর সকলের। সূচি অনুসারে আগামী ২৭শে মে জামাইকার বিরুদ্ধে খেলতে হবে রায়ান উইলিয়ামসদের। তার আগে অর্থাৎ ২৬শে মে টুর্নামেন্টের প্রথম ম্যাচ। ‌যেখানে গতবারের বিজয়ী দল তথা নাইজেরিয়ার বিরুদ্ধে খেলবে জিম্বাবুয়ে। তারপর দিন দুয়েকের বিশ্রাম।

আরও পড়ুন: ভারত ‘এ’ দলে ডাক বৈভবের, সিনিয়র দলে সুযোগ কি সময়ের অপেক্ষা?

আগামী ৩০শে মে টুর্নামেন্টের ফাইনাল ম্যাচ। সেইদিকে নজর রেখেই অবশেষে আজ বিকেলে ভারতীয় দলের প্রাথমিক স্কোয়াড ঘোষণা করেন খালিদ জামিল। সেই অনুযায়ী গোলরক্ষক হিসেবে থাকছেন গুরপ্রীত সিং সান্ধু, বিশাল কাইথ, হৃত্বিক তিওয়ারি, আলবিনো গোমস। রক্ষণভাগে থাকছেন রাহুল ভেকে, নিখিল পূজারি, রোশন সিং নাওরেম, অভিষেক সিং টেকচাম, আনোয়ার আলি, সন্দেশ ঝিঙ্গান, আকাশ মিশ্রা, বিজয় ভার্গিস, পরমবীর। মিডফিল্ডারদের মধ্যে রয়েছেন আশিক কুরুনিয়ান, আপুইয়া, সাহাল আব্দুল সামাদ, অনিরুদ্ধ থাপা।

আরও পড়ুন: প্রথমবারের জন্য আইএসএল জয়ের দোরগোড়ায় ইস্টবেঙ্গল, তবু অনিশ্চিত ইমামির ভবিষ্যৎ!

সেইসাথেই থাকছেন রিকি সাবং, জিকসন সিং, নৌফাল পিএন‌। ফরোয়ার্ডের জন্য থাকছেন রায়ান উইলিয়ামস, মনবীর সিং, লিস্টন কোলাসো, সুহেল আহমেদ ভাট, এডমুন্ড লালরিন্ডিকা, লালিয়ানজুয়ালা ছাংতে, রহিম আলি ও ফারুক চৌধুরী।

ভিডিও নিউজ দেখুন

https://www.youtube.com/watch?v=videoseries

Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *