আজ উচ্চমাধ্যমিকের ফল! কখন, কী ভাবে রেজাল্ট দেখবেন? - 24 Ghanta Bangla News
Home

আজ উচ্চমাধ্যমিকের ফল! কখন, কী ভাবে রেজাল্ট দেখবেন?

Spread the love

কলকাতা: অপেক্ষার অবসান। আজ, বৃহস্পতিবার প্রকাশিত হতে চলেছে ২০২৬ সালের উচ্চমাধ্যমিক পরীক্ষার ফলাফল। বুধবার উচ্চমাধ্যমিক শিক্ষা সংসদের তরফে জানানো হয়েছে, সংসদ সভাপতি পার্থ কর্মকার ওই দিন সকাল ১০টা …

কলকাতা: অপেক্ষার অবসান। আজ, বৃহস্পতিবার প্রকাশিত হতে চলেছে ২০২৬ সালের উচ্চমাধ্যমিক পরীক্ষার ফলাফল। বুধবার উচ্চমাধ্যমিক শিক্ষা সংসদের তরফে জানানো হয়েছে, সংসদ সভাপতি পার্থ কর্মকার ওই দিন সকাল ১০টা ৩০ মিনিটে আনুষ্ঠানিক সংবাদ সম্মেলনের মাধ্যমে ফল ঘোষণা করবেন। পরীক্ষার্থীরা বেলা ১১টা থেকে নির্দিষ্ট ওয়েবসাইটগুলির মাধ্যমে নিজেদের স্কোরকার্ড দেখতে ও ডাউনলোড করতে পারবেন। (WB Higher Secondary Result 2026)

পরীক্ষার্থীরা তাঁদের রোল নম্বর এবং রেজিস্ট্রেশন নম্বর ব্যবহার করে ফলাফল জানতে পারবেন। সংসদ অনুমোদিত ওয়েবসাইটগুলি হলো:

https://result.wb.gov.in

http://www.indiaresults.com

https://www.results.shiksha

https://results.marksbee.com

একই দিনে মিলবে মার্কশিট

ইন্টারনেটে ফল প্রকাশের পাশাপাশি ওই দিনই স্কুলগুলি থেকে মূল মার্কশিট ও শংসাপত্র সংগ্রহ করতে পারবে পড়ুয়ারা। ৫৬টি নির্দিষ্ট ডিস্ট্রিবিউশন কেন্দ্র থেকে স্কুলের প্রধান শিক্ষকরা রেজাল্ট সংগ্রহ করবেন এবং তা দ্রুত ছাত্রছাত্রীদের হাতে তুলে দেবেন।

তিন পদ্ধতির পরীক্ষা

এ বছর উচ্চমাধ্যমিক ছিল বেশ বৈচিত্র্যময়। মোট ৭ লক্ষ ১০ হাজার ৮১১ জন পরীক্ষার্থী তিন ধরনের পদ্ধতিতে পরীক্ষায় বসেছিলেন:

  • নয়া সিস্টেম (চতুর্থ সেমেস্টার): ৬ লক্ষ ৩৫ হাজার ৮৬৪ জন।
  • তৃতীয় সেমেস্টার (সাপ্লিমেন্টারি): ৫৯ হাজার ৪৫২ জন।
  • পুরোনো বার্ষিক পদ্ধতি: ১৫ হাজার ৪৯৫ জন।

স্নাতকে ভর্তির তৎপরতা

ফলাফল প্রকাশের পরেই উচ্চশিক্ষার প্রক্রিয়া শুরু করে দিচ্ছে রাজ্য। আগামী ২০ মে থেকে অভিন্ন পোর্টালের মাধ্যমে স্নাতক স্তরে ভর্তি পর্ব শুরু হওয়ার কথা রয়েছে। এই পোর্টাল চালুর বিষয়ে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর চূড়ান্ত সম্মতি নেওয়া হবে বলে জানা গিয়েছে। ফলপ্রকাশকে কেন্দ্র করে যাতে কোনও যান্ত্রিক ত্রুটি না ঘটে, সে বিষয়ে সতর্ক রয়েছে সংসদ।

ভিডিও নিউজ দেখুন

https://www.youtube.com/watch?v=videoseries

Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *