এ বার মানসিক স্বাস্থ্যের OPD ক্লিনিক শহরে
এখানে ১৬টিরও বেশি কনসালটেশন রুম এবং ৪০ জনেরও বেশি বিশেষজ্ঞ চিকিৎসক ও থেরাপিস্ট রয়েছেন। এই ক্লিনিকের অন্যতম বিশেষ আকর্ষণ হলো ‘রিকভারি ৩৬০’ উইং, যেখানে কলকাতায় প্রথমবার আধুনিক ‘হাইড্রোথেরাপি’ বা জলভিত্তিক থেরাপির ব্যবস্থা রাখা হয়েছে।