সিভিক ভলান্টিয়ারের বাড়িতে জর্দার কৌটো ঘিরে বোমাতঙ্ক, তদন্তে পুলিশ - 24 Ghanta Bangla News
Home

সিভিক ভলান্টিয়ারের বাড়িতে জর্দার কৌটো ঘিরে বোমাতঙ্ক, তদন্তে পুলিশ

Spread the love

পুলিশ এবং স্থানীয় সূত্রে খবর, উত্তরপাড়া ভদ্রকালী ক্যাম্পে বাড়ি সিভিক ভলান্টিয়ার (civic volunteer) দেবাশিষ ঘোষের। বুধবার রাতে তাঁর এবং পাশের একটি বাড়িতে ওই কৌটো ছুড়ে মারা হয়। ঘরের চালের টালি ভেঙে নীচে পড়তেই চাঞ্চল্য ছড়ায়। বোম ছোড়া হয়েছে ভেবে আতঙ্কিত হয়ে পড়েন বাসিন্দারা। পুলিশ এসে কৌটো ২টি জলের বালতিতে তুলে নিয়ে যায়। পুলিশ জানিয়েছে জর্দার কৌটোয় সুতলি জড়িয়ে বোমের আকার দেওয়া হয়েছিল। তা থেকেই সেখানে আতঙ্ক (bomb hoax) ছড়ায়।

Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *