CM Suvendu Adhikari Meeting: মোয়াজ্জেম ভাতা নিয়ে বড় সিদ্ধান্ত, কলেজে ভর্তি নিয়েও নির্দেশ, কী কী বড় পদক্ষেপ মুখ্যমন্ত্রী শুভেন্দুর | CM Suvendu Adhikari order on many issues including education, health - 24 Ghanta Bangla News
Home

CM Suvendu Adhikari Meeting: মোয়াজ্জেম ভাতা নিয়ে বড় সিদ্ধান্ত, কলেজে ভর্তি নিয়েও নির্দেশ, কী কী বড় পদক্ষেপ মুখ্যমন্ত্রী শুভেন্দুর | CM Suvendu Adhikari order on many issues including education, health

Spread the love

বিধানসভায় শুভেন্দু অধিকারীImage Credit: TV9 Bangla

কলকাতা: শপথ গ্রহণের পর থেকেই দফায় দফায় বৈঠক করছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী । পাঁচ মন্ত্রীর দফতর বন্টনের পর বৈঠক করেছিলেন তিনি। এবার সব দফতরের সচিবদের নিয়ে বৈঠক করলেন শুভেন্দু। বুধবার সেই বৈঠকে একাধিক গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিয়েছেন মুখ্যমন্ত্রী। শিক্ষা দফতরে বিশেষ নজর দেওয়ার কথা বলেছেন। এখনও মন্ত্রী ঠিক না হলেও, আপাতত দুই বিধায়ককে দায়িত্ব দিয়েছেন।

কী কী সিদ্ধান্ত মুখ্যমন্ত্রীর

আগামী সোমবার থেকেই স্নাতক স্তরের ভর্তি প্রক্রিয়া অনলাইনে শুরু করার নির্দেশ দেওয়া হয়েছে।

তীব্র গরমের কারণে স্কুলের ছুটি আরও ১৪ দিন বাড়ানো হয়েছে। স্কুল খুলবে আগামী ১ জুন।

তথ্য ও সংস্কৃতি দফতরের সঙ্গে যুক্ত করা হচ্ছে সাংস্কৃতিক জগতের বিধায়কদের। এই তালিকায় রয়েছেন রুদ্রনীল ঘোষ, রূপা গঙ্গোপাধ্যায়, পাপিয়া অধিকারী ও হিরণ চট্টোপাধ্যায়।

শিক্ষা দফতরের সঙ্গে যুক্ত করা হয়েছে রাসবিহারীর বিধায়ক স্বপন দাশগুপ্তকে।

স্বাস্থ্য দফতরের কাজে যুক্ত থাকবেন চিকিৎসক-বিধায়ক শারদ্বত মুখোপাধ্যায় ও ইন্দ্রনীল খাঁ।

আগামী দু’দিনের মধ্যে সংশ্লিষ্ট বিধায়কদের বিভিন্ন দফতরের সঙ্গে আনুষ্ঠানিকভাবে যুক্ত করার নির্দেশ দেওয়া হয়েছে।

মোয়াজ্জেম ভাতা এবার থেকে সম্পূর্ণ অনলাইনে দেওয়া হবে। সেই পরিষেবা শুরু হচ্ছে বৃহস্পতিবার থেকেই।

বিএসএফের জন্য জমি হস্তান্তরের দায়িত্ব দেওয়া হয়েছে সচিব নন্দিনী চক্রবর্তীকে।

খুব শীঘ্রই মুখ্যমন্ত্রী নিজে স্বাস্থ্য ও শিক্ষা দফতরে গিয়ে সচিবদের সঙ্গে পৃথকভাবে বৈঠক করবেন।

ক্ষুদ্র শিল্প দফতরে কেন্দ্রীয় প্রকল্প সংক্রান্ত প্রায় ২৫ লক্ষ আবেদন দীর্ঘদিন ধরে পড়ে রয়েছে। দ্রুত নিষ্পত্তির নির্দেশ দেওয়া হয়েছে।

জল জীবন মিশনে “কল আছে, জল নেই” পরিস্থিতি আর বরদাস্ত করা হবে না বলে স্পষ্ট বার্তা দিয়েছেন মুখ্যমন্ত্রী।

সেন্ট্রাল ভিজিল্যান্স কমিশনের নির্দেশিকা মেনে টেন্ডার ও দরপত্র প্রক্রিয়া চালানোর নির্দেশ।

রাজ্যের নিজস্ব আয় বৃদ্ধির ওপরও বিশেষ জোর দেওয়ার কথা বলা হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *