তৃণমূলের কার্যালয়ে বস্তাবন্দি সরকারি আবেদনপত্র, ক্ষোভ - 24 Ghanta Bangla News
Home

তৃণমূলের কার্যালয়ে বস্তাবন্দি সরকারি আবেদনপত্র, ক্ষোভ

Spread the love

এই সময়, কাটোয়া: সাধারণ মানুষের জমা দেওয়া সরকারি প্রকল্পের শত শত আবেদনপত্র ব্লকের দপ্তরে না-পৌঁছে ঠাঁই পেয়েছে তৃণমূলের দলীয় কার্যালয়ে। সরকার বদলের পরে সোমবার মঙ্গলকোটের মাজিগ্রাম তৃণমূল পার্টি অফিস থেকে বস্তাবন্দি সেই সব নথি উদ্ধার হতেই ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়। স্থানীয়দের অভিযোগ, সরকারি প্রকল্পের সুবিধা পাইয়ে দেওয়ার নাম করে সাধারণ মানুষের থেকে নথি সংগ্রহ করলেও, তৃণমূল নেতারা তা সরকারি অফিসে জমা না-দিয়ে পার্টি অফিসের কোণে ফেলে রেখেছিলেন। এমনকী, উদ্ধার হওয়া নথির মধ্যে বেশ কিছু কাগজ পোড়ানো অবস্থায় দেখে ক্ষোভ উগড়ে দিয়েছেন বাসিন্দারা।

Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *