এ বার কি সংরক্ষণের মুখ দেখবে বাংলার প্রত্নসম্পদ?
কুবলয় বন্দ্যোপাধ্যায়
কোনও রকমে দাঁড়িয়ে একটা দেওয়াল, গোটা কয়েক থাম আর খিলান। আগাছায় ঢাকা ২৮৫ বছরের পুরোনো ওই দেওয়াল নিয়ে কাটোয়ার দাঁইহাটের বাসিন্দাদের চর্চার শেষ নেই। শোনা যায়, বাংলায় বর্গি আক্রমণের সময়ে ১৭৪২–এ এখানে মন্দির গড়ে দুর্গাপুজো করেছিলেন বর্গি সেনাপতি ভাস্কর পণ্ডিত। বর্গি আক্রমণের এই একটি নিদর্শনই এখনও পর্যন্ত টিকে, সংরক্ষণের অভাবে বিপর্যস্ত।