রেল–ক্রসিংয়ে দুর্ঘটনায় মৃত্যুতে দেশে দ্বিতীয় বাংলা
২০২৩–এর যে তথ্য প্রকাশিত হয়েছিল, তাতে দেখা গিয়েছিল এমন মৃত্যুর সংখ্যা ১৫,৮৭৮। অর্থাৎ এক বছরে এমন মৃত্যুর সংখ্যা বেড়েছে ১,১৫১ — দিনে তিন জনেরও বেশি। রিপোর্টে প্রকাশ, ২০২৪–এ রেলের ক্রসিং পার হতে গিয়ে দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন ১,৮৮৮ জন। সবচেয়ে বেশি ৬১০ জনের মৃত্যু হয়েছে উত্তরপ্রদেশে — মোট এমন মৃত্যুর ৩২.৩ শতাংশ। দ্বিতীয় স্থানে রয়েছে বাংলা। এ রাজ্যে লাইন পারাপার করতে গিয়ে ২০২৪–এ ৫৪৯ জনের প্রাণহানি হয়েছে। মোট এমন মৃত্যুর ২৯.১ শতাংশ। তৃতীয় স্থানে রয়েছে কেরালা।