পঞ্জাবকে হারিয়ে প্লে-অফের লড়াইয়ে ফিরল দিল্লি, টানা হার শ্রেয়সদের
অক্ষর প্যাটেল ও ডেভিড মিলারের দুরন্ত ব্যাটিংয়ে ২১০ রান তাড়া করে জয় ছিনিয়ে প্লে-অফের আশা বাঁচাল দিল্লি।s
Kolkata, May 12: একদিকে টানা চতুর্থ হার পঞ্জাব কিংসের। অন্যদিকে প্রত্যাবর্তন দিল্লি ক্যাপিটালসের। ১৯তম আইপিএলের ৫৫ নম্বর ম্যাচে মুখোমুখি হয়েছিল পঞ্জাব ও দিল্লি। ম্যাচটি ৩ উইকেটে জিতে প্লে-অফের আশা বাঁচালো দিল্লি। এখন তারা ১২ ম্যাচ খেলে ১০ পয়েন্টে সপ্তম স্থানে। আর ১৩ পয়েন্ট নিয়ে পঞ্জাব রয়ে গেল চতুর্থ স্থানেই।
এদিন টসের সিদ্ধান্তে প্রথম ব্যাট করতে হয় পঞ্জাবকে। ২০ ওভারে তারা ৫ উইকে হারিয়ে ২১০ রান তোলে। এই বড় রানে সর্বোচ্চ অবদান রাখেন অধিনায়ক শ্রেয়স আয়ার। তিনি ৩৬ বলে ৫৯ রানের একটি অনবদ্য ইনিংস খেলেন। পাশাপাশি প্রিয়াংশ আর্য ৩৩ বলে ৫৬ রানের একটি ঝড়ো ইনিংস উপহার দেন। এছাড়া এদিন কুপার কনোলি ৩৮, প্রভসিমরন সিং ১৮ এবং সূর্যাংশ শেজ ২১ রান করে আউট হন।
উল্টোদিকে, টার্গেট পূরণ করতে নেমে ৭ উইকেট হারিয়ে ৬ বল বাকি থাকতেই জয়লাভ করে দিল্লি ক্যাপিটালস। দলের এদিন ঘুরে দাঁড়ান অধিনায়ক অক্ষর প্যাটেল। তিনি করেন ৩০ বলে ৫৬ রান। এরপরই রয়েছেন ডেভিড মিলার, যিনি ২৮ বলে ৫১ রান যোগ করেন। এছাড়া আশুতোষ শর্মা ১০ বলে ২৪ রান তোলেন। তবে এদিন মাত্র ৯ রান করেই আউট হন লোকেশ রাহুল। যাইহোক, সকলের সহযোগিতায় ম্যাচটি নিজেদের দখলে করেছে দিল্লি শিবির।
বোলিংয়ে আজ দিল্লিকে দুর্বল দেখায়। ২টি করে উইকেট আসে মিচেল স্টার্ক ও মাধব তিওয়ারির থেকে। এছাড়া ১টি মাত্র উইকে নেন মুকেশ কুমার। উইকেটহীন লুঙ্গি এনগিডি, আকিব নবির মতো খেলোয়াড়। অন্যদিকে, দিল্লির তুলনায় পঞ্জাব সংখ্যায় বেশি উইকেট নিলেও তা কার্যকর হয়নি। কারণ মিডল ও ডেথ ওভারে সেরকম উইকেট আসেনি। দলের হয়ে এদিন ২টি করে উইকেট শিকার করেন অর্শদীপ সিং, যশ ঠাকুর এবং ১টি করে আউট করেন মার্কাস স্টয়নিস, বেন।