আমি নির্দোষ, আদালতে দাবি ট্রাম্পকে হত্যার চেষ্টায় অভিযুক্ত অ্যালেনের - 24 Ghanta Bangla News
Home

আমি নির্দোষ, আদালতে দাবি ট্রাম্পকে হত্যার চেষ্টায় অভিযুক্ত অ্যালেনের

Spread the love

আদালতের লড়াই

সোমবার কমলারঙা জাম্পস্যুট এবং হাত-পা শিকলে বাঁধা অবস্থায় অ্যালেনকে জাস্টিস ট্রেভর ম্যাকফ্যাডেনের এজলাসে পেশ করা হয়। CBS News সূত্রের খবর, অ্যালেনের আইনজীবীরা এই মামলার বিচারপ্রক্রিয়া থেকে অ্যাটর্নি জেনারেল টড ব্ল্যাঞ্চ এবং ইউএস অ্যাটর্নি জেনিন পিরোকে সরিয়ে দেওয়ার আবেদন করেন।

তাঁদের যুক্তি, এই আধিকারিকরা প্রকাশ্য বিবৃতিতে নিজেদের এই ‘হামলার শিকার’ হিসেবে তুলে ধরেছেন। তাই তাঁদের অধীনে এই মামলার নিরপেক্ষ বিচার হওয়া সম্ভব নয়, এটা ‘অত্যন্ত অনুচিত’।

আগামী ২২ জুনের মধ্যে বিচার বিভাগকে এই আবেদনের জবাব দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। অ্যালেনের আইনজীবীরা একে আইনি লড়াইয়ের কৌশল হিসেবে দেখছেন।

Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *