তারকাদের চোট, টিকিটের দামে ক্ষোভ, বুকিং নেই হোটেলে, আশা–আশঙ্কার পেন্ডুলামে FIFA থেকে ফ্যান
কুণাল বসু
কোনও বড় ইভেন্টের যখন একমাস বাকি থাকে, তখন তাকে ঘিরে থাকা অঙ্ক, আশা, স্বপ্ন— সব যেন আরও স্পষ্ট হয়ে ওঠে। এই মুহূর্তে ২০২৬ ফুটবল বিশ্বকাপ নিয়ে যেমন।
ফ্যানেরা স্বপ্ন দেখছেন, দুর্দান্ত একটা ফুটবল বিশ্বকাপের। কোচেরা আশায়, চোট পাওয়া তারকা ফুটবলাররা নিশ্চয়ই সুস্থ হয়ে উঠবেন বিশ্বকাপের আগে। আর ফিফা অঙ্ক কষছে, ঠিক কত লাভ তারা ঘরে তুলতে পারবে এই গ্র্যান্ড ইভেন্ট থেকে। ঠিক এই বিষয়গুলো থেকে তৈরি হচ্ছে সংশয়ও।