CPIM leaders reject Mamata Banerjee’s proposal: ‘আপনিই বলেছিলেন বিজেপিকে ফ্রন্টে এনে লড়ব’, মমতার ‘বাম’ ডাকে সাফ না সেলিম-সুজন-শতরূপদের - Bengali News | EX CM Mamata Banerjee’s Call for Anti BJP Alliance Rejected by CPIM Leaders Selim, Sujan and Satarup - 24 Ghanta Bangla News
Home

CPIM leaders reject Mamata Banerjee’s proposal: ‘আপনিই বলেছিলেন বিজেপিকে ফ্রন্টে এনে লড়ব’, মমতার ‘বাম’ ডাকে সাফ না সেলিম-সুজন-শতরূপদের – Bengali News | EX CM Mamata Banerjee’s Call for Anti BJP Alliance Rejected by CPIM Leaders Selim, Sujan and Satarup

Spread the love

রাজনৈতিক মহলে চাপানউতোর Image Credit: ChatGPT

কলকাতা: হেরে গিয়ে প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের গলায় এবার জোট বার্তা। বামেও আপত্তি নেই, অতিবামেও নয়। ‘উনি রাজনীতিতে অপ্রাসঙ্গিক, কোনও কথাই বলব না’, সাফ কথা নতুন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর। অন্যদিকে মমতা হাত ধরার কথা বললেও কোনওমতেই রাজি নয় বামেরা। সেলিম থেকে শতরূপ, একযোগে আক্রমণ শানিয়েছেন সকলে। সিপিএমের রাজ্য সম্পাদক মহম্মদ সেলিম তো সোশ্যাল মিডিয়ায় ক্ষোভ উগরে দিয়েছেন। তাঁর সাফ কথা, “একেবারেই নয়! অপরাধমূলক কাজ, তোলাবাজি, দুর্নীতি কিংবা সাম্প্রদায়িক পটভূমি রয়েছে এমন কারও কোনও প্রবেশাধিকার নেই। তবে সাধারণ মানুষ এবং প্রান্তিক মানুষদের সুরক্ষা দিতে হবে।” 

প্রসঙ্গত, একদিন আগে নতুন জোটের পক্ষে সওয়াল করে মমতা বলেছিলেন, “আমরা সবাই চাই একটা যৌথ মঞ্চ তৈরি হোক। যেখানে সমস্ত বিজেপি বিরোধী দল থাকবে। আপনারা যদি বলেন বামপন্থী তাহলেও আমার কোনও ইগো নেই। আমি সবাইকে নিয়ে চলতে চাই। আজকে যা অবস্থা তাতে বিজেপিকে রুখতে হলে অতিবাম থেকে জাতীয় যে সমস্ত দল রয়েছে তাঁদের সবাই চাই। দিল্লিতে যেমন আমরা লড়াই করব তেমন বাংলায় আসুন জোট বাঁধি। যদি কোনও রাজনৈতিক দল কথা বলতে চাইলে আমাকে জানাবেন।” মমতার এই মন্তব্য নিয়ে বিস্তর শোরগোল শুরু হয়ে গিয়েছে বঙ্গ রাজনীতির আঙিনায়।  

খোঁচা দিয়েছেন বাম নেতা শতরূপ ঘোষও। তিনি বলছেন, “বাম বিদায়ের সময় শূন্য ছিল বিজেপি। এখন তারা সরকারে। আপনার মতো চোরকে সঙ্গে নেব না। ফালতু কথা বলা বন্ধ করো। ভাইপো আর আপনার দলের লোকেরা যে সম্পত্তি বানিয়েছিল সেগুলি কী করে রক্ষা করবেন সেটা ভাবুন।” 

প্রসঙ্গত, এবারের বিধানসভা ভোটে কংগ্রেসের পাশাপাশি খাতা খুলেছে বামেরাও। জয় এসেছে ডোমকলের মতো আসনে। অন্যদিকে আইএসএফের দখলেও ১। অন্যদিকে শতরূপের মতো একই কথা সুজন চক্রবর্তীর গলাতেও। তিনিও মনে করাচ্ছেন অতীত। তিনি বলছেন, “ওনার আমলেই তো বিজেপি শাখা বাড়িয়েছে। উনিই তো বলেছিলেন বিজেপি আমার ন্যাচারাল অ্যালি। বিজেপিকে ফ্রন্টে এনে লড়ব। উনি বিজেপিকে বাংলায় ইন্সস্টল করে দিয়েছেন। এটা ওনার অপরাধ। এই দায়িত্ব ওনার।” 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *