Mamata on Indranil Sen: '...আজ হয়ত ভয়ে আসতে পারেনি', ইন্দ্রনীলকে নিয়ে কেন বললেন মমতা? - Bengali News | Mamata Banerjee said that why indranil sen not come to kalighat for rabindra jayati program - 24 Ghanta Bangla News
Home

Mamata on Indranil Sen: ‘…আজ হয়ত ভয়ে আসতে পারেনি’, ইন্দ্রনীলকে নিয়ে কেন বললেন মমতা? – Bengali News | Mamata Banerjee said that why indranil sen not come to kalighat for rabindra jayati program

Spread the love

কলকাতা: বাংলা ও বাঙালি সংস্কৃতিকে বরাবরই ভালোবাসেন মমতা বন্দ্যোপাধ্যায়। বহু সময় বহু ক্ষেত্রে সেই উদাহরণ স্পষ্ট। সিগন্যালে-সিগন্যালে রবীন্দ্র-সঙ্গীত বাজানো থেকে শুরু করে নিজের গানের চর্চা সবই করেছেন মমতা। শুধু তিনি নন, গানের জগতের অপর শিল্পী ইন্দ্রনীল সেনকে সব সময় দেখা যায় তাঁর পাশে। অথচ, আজ যখন রবীন্দ্র জয়ন্তী পালনে ব্যস্ত মমতা সেই সময় ছিলেন না তিনি। কিন্তু কেন? যার উত্তর তৃণমূল সুপ্রিমো নিজেই দিয়েছেন।

এ দিন, মমতা বন্দ্যোপাধ্যায়ের উদ্যোগে পালিত হয়েছে রবীন্দ্র-জয়ন্তী। সেখানে উপস্থিত ছিলেন মদন মিত্র, কুণাল ঘোষ সহ একাধিক ব্যক্তি উপস্থিত ছিলেন। উপস্থিত ছিলেন কল্যাণ বন্দ্যোপাধ্যায়ও। মমতা বন্দ্যোপাধ্যায় তাঁদের সকলকে অনুরোঝ করেন, যাতে তাঁরা রবীন্দ্রনাথ সংঙ্গীত গেয়ে শোনান। প্রথমে মঞ্চে ওঠেন বেলাঘাটার তৃণমূল বিধায়ক কুণাল ঘোষ। তিনি প্রাণ ভরিয়ে গাইতে শুরু করেন। খানিক পর মমতা বন্দ্যোপাধ্যায় কল্যাণ ঘোষকে অনুরোধ করেন একসঙ্গে গান গাওয়ার জন্য।

তখনই বলতে গিয়ে তিনি বলেন, “ইন্দ্রনীলও ভাল গান গায়। তবে আজ হয়ত ভয়ে আসতে পারেনি। ওর বাড়ির সামনে ঝামেলা হচ্ছে।” বস্তুত, ফল ঘোষণার পর থেকে রাজ্যের বিভিন্ন জায়গায় গণ্ডগোলের খবর প্রকাশ্যে এসেছে। অভিযোগ উঠছে তৃণমূলের পার্টি অফিস দখল করে নিচ্ছে বিজেপি। মমতা অভিযোগ করেছেন, তাঁদের কর্মীদের উপর আক্রমণ হচ্ছে। এর মধ্যে ইন্দ্রনীলের না আসার কারণও ব্যাখ্যা করলেন তিনি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *