Bengal CM Oath Taking Ceremony | ব্রিগেড মঞ্চে প্রধানমন্ত্রী-শাহ-সহ উপস্থিত ২০ রাজ্যের মুখ্যমন্ত্রী
ব্রিগেড আজ এক ‘মিনি ইন্ডিয়া’। পঁচিশে বৈশাখের পুণ্যলগ্নে বাংলার নতুন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর শপথগ্রহণ অনুষ্ঠান ঘিরে মেগা মঞ্চে নক্ষত্র সমাবেশ। উপস্থিত রয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ এবং প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং। এ ছাড়াও যোগী আদিত্যনাথ, চন্দ্রবাবু নাইডু এবং দিল্লির মুখ্যমন্ত্রী রেখা গুপ্তা-সহ বিজেপি শাসিত রাজ্যের মুখ্যমন্ত্রীরা উপস্থিত থেকে এই ঐতিহাসিক মুহূর্তের সাক্ষী হলেন। রাজনীতির হেভিওয়েটদের পাশাপাশি মেগা মঞ্চে দেখা গেল মহাগুরু মিঠুন চক্রবর্তী-সহ একঝাঁক তারকাকে।