Agnimitra Paul: কীভাবে জনপ্রিয় ফ্যাশন ডিজাইনার মন্ত্রী হলেন অগ্নিমিত্রা? – Bengali News | Fashion Designer Agnimitra Paul Takes Oath as Minister in Bengal Government
কলকাতা: রেড কার্পেট থেকে সোজা রাস্তায় তিনি। মিশেছেন মাটির সঙ্গে। দাঁত কামড়ে লড়াই করেছেন। ফ্যাশন ডিজাইনার অগ্নিমিত্রা পাল আজ রাজ্যের মন্ত্রী। শনিবার, মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর পর যে পাঁচ জন মন্ত্রী শপথ নিয়েছেন, তাঁদের এক জন অগ্নিমিত্রা পাল। তবে তিনি কোন দফতরের দায়িত্ব পাচ্ছেন, তা এখনও স্পষ্ট নয়।