রোহিত অধিনায়ক, শুবমান ওপেনার, পাকিস্তানের হয়ে টেস্ট খেলছেন ভারতের ১১ জন প্লেয়ার? - 24 Ghanta Bangla News
Home

রোহিত অধিনায়ক, শুবমান ওপেনার, পাকিস্তানের হয়ে টেস্ট খেলছেন ভারতের ১১ জন প্লেয়ার?

Spread the love

পাকিস্তানের প্লেয়িং ইলেভেনে ভারতীয় ক্রিকেটার

ম্যাচ সম্প্রচার করছিল ফক্স ক্রিকেট ৫০১ (Fox Cricket 501) চ্যানেল। খেলা চলার সময় পাকিস্তানের প্লেয়িং ইলেভেন দেখানো হয় টিভির পর্দায়। কিন্তু সেখানে দেখা যায় এক অদ্ভুত ভুল। পাকিস্তানের ক্রিকেটারদের বদলে পুরো দলে দেখানো হয় ভারতীয় ক্রিকেটারদের নাম। সেই তালিকায় ছিলেন রোহিত শর্মা, শুবমান গিল, তিলক বর্মা, শিবম দুবে (Shivam Dube), জিতেশ শর্মা (Jitesh Sharma), রিঙ্কু সিং, ওয়াশিংটন সুন্দর (Washington Sundar), রবি বিষ্ণোই (Ravi Bishnoi), অক্ষর প্যাটেল (Axar Patel), অর্শদীপ সিং এবং মুকেশ কুমার (Mukesh Kumar)।

সবচেয়ে অবাক করার মতো বিষয় ছিল, রোহিত শর্মাকে দলের অধিনায়ক হিসেবে দেখানো হয়। এমন কী তাঁকে এবং শুবমানকে ওপেনার হিসেবে দেখানো হয়। আরও মজার ব্যাপার হলো, তালিকায় থাকা তিলক বর্মা, শিবম দুবে, জিতেশ শর্মা, রিঙ্কু সিং, রবি বিষ্ণোই এবং অর্শদীপ সিং এখনও পর্যন্ত ভারতের হয়ে কোনও টেস্ট ম্যাচই খেলেননি। অথচ তাঁদের নামই পাকিস্তানের টেস্ট দলে দেখানো হয়!

ভুল ধরা পড়তেই ভাইরাল ছবি

পরে অবশ্য বোঝা যায়, এটি সম্প্রচারের একটি বড় প্রযুক্তিগত ভুল ছিল। কিছুক্ষণের মধ্যেই সেই ভুল ঠিক করে নেয় সম্প্রচারকারী সংস্থা। কিন্তু ততক্ষণে দেরি হয়ে গিয়েছে। টিভির সেই স্ক্রিনশট দ্রুত সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়ে। মুহূর্তের মধ্যে ভাইরাল হয়ে যায় ছবিটি। এর পর শুরু হয় নেটমাধ্যমে মজার মজার প্রতিক্রিয়া।

Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *