Car Loan Tax Benefit: গাড়ির ঋণে কবে ও কী ভাবে মিলবে কর ছাড়?
১. ঋণের সুদ: কার লোনের সুদের অংশ ব্যবসায়িক ব্যয় হিসেবে দেখানো যায়।
২. অবক্ষয় (Depreciation): গাড়িকে ব্যবসার সম্পদ হিসেবে দেখিয়ে নির্ধারিত হারে অবক্ষয়ের সুবিধা নেওয়া যায়।
৩. জ্বালানি খরচ: ব্যবসার কাজে ব্যবহৃত অংশের জ্বালানি ব্যয় কর ছাড়ের আওতায় আনা যায়।
৪. রক্ষণাবেক্ষণ খরচ: সার্ভিসিং, মেরামত এবং বিমার মতো খরচও ব্যবসায়িক ব্যয় হিসেবে দেখানো সম্ভব।