প্রতিদিন একই খাবার খেলে শরীরে কী প্রভাব পড়ে? জানুন Nutrition Experts-এর মত
অন্ত্রে লক্ষ লক্ষ ব্যাকটেরিয়া, ফাঙ্গাস এবং অণুজীব থাকে, যাদের একত্রে বলা হয় গাট মাইক্রোবায়োম। এই অণুজীবগুলির প্রতিটির আলাদা ধরনের পুষ্টি প্রয়োজন হয়। তাই প্রতিদিন একই খাবার খেলে শরীর নানা ধরনের ফাইবার, ভিটামিন ও পলিফেনল থেকে বঞ্চিত হয়। ফলে কিছু উপকারী ব্যাকটেরিয়া কমে যায় এবং অন্ত্রের ভারসাম্য নষ্ট হতে শুরু করে। গবেষণায় দেখা গিয়েছে, যাঁরা সপ্তাহে ৩০ ধরনের উদ্ভিজ্জ খাবার খান, তাঁদের গাট ব্যাকটেরিয়ার বৈচিত্র্য অনেক বেশি থাকে। অন্যদিকে, যাঁরা খুব কম বৈচিত্র্যপূর্ণ খাবার খান, তাঁদের অন্ত্র তুলনামূলক ভাবে দুর্বল হয়।