Rishabh Pant: আর মাত্র ৬৫ ঘণ্টা! IPL এর আগে সুখবর পেতে চলেছেন ঋষভ পন্থ - Bengali News | Rishabh Pant is set to get clearance from NCA on March 5th ahead of IPL says Sourav Ganguly - 24 Ghanta Bangla News
Home

Rishabh Pant: আর মাত্র ৬৫ ঘণ্টা! IPL এর আগে সুখবর পেতে চলেছেন ঋষভ পন্থ – Bengali News | Rishabh Pant is set to get clearance from NCA on March 5th ahead of IPL says Sourav Ganguly

Spread the love

আর মাত্র ৬৫ ঘণ্টা! IPL এর আগে সুখবর পেতে চলেছেন ঋষভ পন্থImage Credit source: X

কলকাতা: ক্যালেন্ডার বলছে আজ ২ মার্চ। ঠিক ২০ দিন পর শুরু হবে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ। ১০ ফ্র্যাঞ্চাইজির ক্রিকেটাররা কোমর বেঁধে লড়াইয়ে নেমে পড়বে। আইপিএলের সোনালি ট্রফি জেতার জন্য হবে ধুন্ধুমার। ভারতের তারকা উইকেট কিপার ব্যাটার ঋষভ পন্থ এ বারের আইপিএলে ফেরার জন্য মুখিয়ে রয়েছে। ২৬ বছর বয়সী ঋষভ পন্থ (Rishabh Pant) গুরুতর গাড়ি দুর্ঘটনার কারণে গত বছর পুরোপুরি ক্রিকেট থেকে দূরে ছিলেন। সুস্থ হওয়ার পর থেকে বাইশ গজে ফেরার জন্য কড়া পরিশ্রম করেছেন তিনি। এ বার দিল্লি ক্যাপিটালসের ডিরেক্টর অব ক্রিকেট সৌরভ গঙ্গোপাধ্যায় জানিয়েছেন, ৫ মার্চ এক সুখবর পেতে চলেছেন পন্থ।

আসলে দিল্লি ক্যাপিটালসের ডিরেক্টর অব ক্রিকেট সৌরভ গঙ্গোপাধ্যায় জানিয়েছেন, ৫ মার্চ বেঙ্গালুরুর জাতীয় ক্রিকেট অ্যাকাডেমি থেকে ফিটনেস সার্টিফিকেট পেতে চলেছেন ঋষভ পন্থ। তারপরই তিনি যোগ দেবেন দিল্লি ক্যাপিটালস শিবিরে। টাইমস অব ইন্ডিয়াকে সৌরভ বলেছেন, ‘ও ফিট হওয়ার জন্য সবকিছু করেছে। ফলে এ বার এনসিএ ওকে ফিট ঘোষণা করতে চলেছে। ৫ মার্চ ঋষভ পন্থ আগে ফিটনেস সার্টিফিকেট পেয়ে যাক, তারপর আমরা ওর সঙ্গে ক্যাপ্টেন্সি ব্যাকআপ নিয়ে আলোচনা করব। আমরা অত্যন্ত সচেতনতা অবলম্বন করে ওর সঙ্গে এই বিষয় নিয়ে আলোচনা করব। কারণ ওর একটা লম্বা কেরিয়ার পড়ে রয়েছে। তাই আমরা ওকে এখন বেশি উত্তেজিত করতে পারি না।’

দিল্লি ক্যাপিটালস শিবির ঋষভ পন্থের সফল কামব্যাকের জন্য আশায় রয়েছে। কিন্তু তাঁকে নিয়ে কোনও রকম তাড়াহুড়ো করতে রাজি নন সৌরভ-পন্টিংরা।

Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *