Aadhaar Card Update: ১৪ জুন লাস্ট ডেট, আপনার Aadhaar Card-এ এই আপডেট না থাকলেই সমস্যা! - Bengali News | Aadhaar Update Deadline Nears: Don’t Miss June 14 or Services May Be Affected - 24 Ghanta Bangla News
Home

Aadhaar Card Update: ১৪ জুন লাস্ট ডেট, আপনার Aadhaar Card-এ এই আপডেট না থাকলেই সমস্যা! – Bengali News | Aadhaar Update Deadline Nears: Don’t Miss June 14 or Services May Be Affected

Spread the love

নয়া দিল্লি: আপনার কাছে আধার কার্ড রয়েছে, কিন্তু তা কি আপডেট করা? আধার কার্ড নিয়ে রয়েছে গুরুত্বপূর্ণ আপডেট। আধারের নিয়ামক সংস্থা ইউনিক আইডেন্টিফিকেশন অথারিটি অব ইন্ডিয়া (UIDAI) দিয়েছে বড় নির্দেশ। আপনার আধার কার্ড আপডেট (Aadhaar Card Update) রয়েছে তো?

যদি কারোর আধার কার্ড ১০ বছর বা তারও আগে তৈরি হয়, তাহলে সময় হয়ে গিয়েছে আধার কার্ড আপডেট করার। ইউআইডিএআই (UIDAI) জানিয়েছে, প্রতি ১০ বছর অন্তর আধার কার্ড আপডেট করা বাধ্যতামূলক। বর্তমানে আধার কার্ড বিনামূল্যে আপডেট করার সুযোগ দিচ্ছে ইউআইডিএআই।

১৪ জুন পর্যন্তই এই ফ্রি অনলাইন আপডেটের সুবিধা মিলবে। ডেডলাইন পার হয়ে গেলে, গ্রাহকদের নির্দিষ্ট ফি দিতে হবে আধার কার্ডে তথ্য আপডেট করার জন্য।

আধার কার্ড আপডেট না থাকলে কী হবে?

যদি কেউ আধার কার্ড আপডেট না করেন, তাহলে ব্যাঙ্কের কাজ আটকে যেতে পারে। এছাড়া সরকারি ভাতাও আটকে যেতে পারে। সবথেকে বড় সমস্যা হবে আধার সংক্রান্ত যে কোনও ভেরিফিকেশন আটকে যেতে পারে আধার কার্ড আপডেট না থাকলে।

কেন আধার কার্ড আপডেট করতে বলা হচ্ছে?

ইউআইডিএআই জানিয়েছে, প্রতি ১০ বছর অন্তর আধার কার্ড আপডেট রাখা জরুরি, কারণ আধার কার্ড অত্যন্ত গুরুত্বপূর্ণ নথি। দীর্ঘ ১০ বছর সময়ে কোনও ব্যক্তির ঠিকানা, মোবাইল নম্বর বদলে যেতে পারে। আঙুলের ছাপও বদলে যেতে পারে বয়সের সঙ্গে সঙ্গে। তাই প্রতি ১০ বছর অন্তর আধার কার্ডের তথ্য আপডেট করা উচিত।

১৪ জুন পর্যন্ত ফ্রি পরিষেবা-

যদি কারোর আধার কার্ড আপডেট করার থাকে, তাহলে ১৪ জুনের আগে আপডেট করলে কোনও টাকা লাগবে না। এর পরে আধার কার্ড আপডেট করলে স্ট্যান্ডার্ড চার্জ লাগবে।

কীভাবে আপডেট করবেন?

  • অনলাইনে আধার কার্ড আপডেট করার জন্য ইউআইডিএআই (UIDAI)-র অফিসিয়াল ওয়েবসাইটে ক্লিক করতে হবে।
  • লগ ইন করার পর ডেমোগ্রাফিক ডিটেইল অর্থাৎ নাম, লিঙ্গ, জন্মতারিখ, ঠিকানা ইত্যাদি দেখে  নিন।
  • যদি সমস্ত তথ্য ঠিক থাকে, তাহলে কনফার্ম অপশনে ক্লিক করুন এবং প্রয়োজনীয় তথ্য় আপলোড করুন।
  • এবার একটি সার্ভিস রিকোয়েস্ট নম্বর তৈরি হবে। এই নম্বর দিয়ে আপনি ট্র্যাক করতে পারবেন যে আধার কার্ড আপডেট হয়েছে কি না।
  • এক্ষেত্রে মাথায় রাখতে হবে যে ফাইল সাইজ যেন ২ এমবি-র বেশি না হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *