ঝালমুড়ি হাতে রামের নাম, ভিডিয়োয় বিতর্ক বিশ্বভারতীতে
ভিডিয়ো প্রকাশ্যে আসতেই ওই ছাত্রকে মুচলেকা লিখিয়েছেন বিশ্বভারতী কর্তৃপক্ষ। ভবিষ্যতে আর এই ধরনের ‘বিতর্কিত’ পোস্ট করবেন না বলে মুচলেকা দিয়ে ভিডিয়োটি মুছে দেন ছাত্র। প্রসঙ্গত, বিশ্বভারতীর আচার্য হলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। ছাত্রটির বানানো ব্যঙ্গাত্মক ভিডিয়ো প্রকাশ্যে আসতেই দ্রুত পদক্ষেপ করেন কর্তৃপক্ষ। তাঁদের যুক্তি, শিক্ষা প্রতিষ্ঠানে অধ্যাপকের ঘরে দাঁড়িয়ে ব্যঙ্গাত্মক ও রাজনৈতিক ভিডিয়ো বানানোর অর্থ বিশ্ববিদ্যালয় ও আচার্যকে অসম্মান করা। তাই ছাত্রের আচরণে দ্রুত পদক্ষেপ করেছেন বিভাগীয় প্রধান।