Malda: জমি নিয়ে বিবাদ, দিদির গলায় কোপ, আলাদা হয়ে গেল মুণ্ড! – Bengali News | Malda Man accused of murdering sister
হাসপাতালে পরিজনদের ভিড়Image Credit source: TV9 Bangla
মালদহ: জমি নিয়ে বিবাদ। তার জেরে দিদির গলা কেটে খুনের অভিযোগ মামাতো ভাইয়ের বিরুদ্ধে। ঘটনাকে ঘিরে চাঞ্চল্য ছড়িয়েছে মালদহের মহদিপুরের পিয়াসবাড়ি গ্রামে। দেহ থেকে আলাদা হয়ে ঘায় মুণ্ড! ঘটনার পর থেকে পলাতক অভিযুক্ত। পুলিশ মৃতদেহটি উদ্ধার করে। ময়নাতদন্তের জন্য মালদা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠিয়েছে। পুলিশ জানিয়েছে, মৃতের নাম রীতা মণ্ডল (৩০)।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, আসানসোলের দুর্গাপুরের বাসিন্দা রণজিৎ দাসের সঙ্গে রীতার দু’বছর আগে বিয়ে হয়েছিল। রীতার বাবার বাড়ি মহদিপুর পিয়াস বাড়ি গ্রামে। প্রায় একমাস আগে বাবার বাড়ি এসেছিলেন ওই মহিলা। দাদুর বাড়ির সম্পত্তি নিয়ে মামাতো ভাইদের সঙ্গে বিবাদ চলছিল বেশ কিছুদিন ধরে। আদালতে মামলাও হয়। বুধবার জমিতে বেড়া দেওয়া কে কেন্দ্র করে বিবাদ বাধে।
অভিযোগ, সেই সময় অভিযুক্ত মামাতো ভাই টিঙ্কু মণ্ডল ধারাল অস্ত্র নিয়ে চড়াও হয়। রীতার গলায় কোপ মারে। রক্তাক্ত অবস্থায় মাটিতে লুটিয়ে পড়েন রীতা, ঘটনাস্থলেই মৃত্যু হয়। খবর পেয়ে ছুটে যায় ইংরেজবাজার থানার পুলিশ। দেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য মালদা মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠিয়েছে। ঘটনার পর থেকে পলাতক অভিযুক্ত।
