নওদা বিধানসভা রেখে, রেজিনগর ছাড়ছেন হুমায়ুন। কবে ইস্তফা দেবেন?
আম জনতা উন্নয়ন পার্টির প্রতিষ্ঠাতা হুমায়ুন কবীর মুর্শিদাবাদের জোড়া বিধানসভা আসন থেকে জয়ী হন। ৪ মে ভোটের ফল প্রকাশ হলে দেখা যায়, রেজিনগর থেকে ৬৪,৬৯৪ ভোটে এবং নওদা আসন থেকে ২৭,৯৪৩ ভোটে জয়ী হয়েছেন তিনি। ওই ২টি আসনে উল্লেখযোগ্য ভাবে বিজেপি প্রার্থী দ্বিতীয় স্থান পেয়েছিলেন। তৃতীয় স্থানে রয়েছে তৃণমূল।
ভোটের ফল ঘোষণার আগেই হুমায়ুন কবীর জানিয়েছিলেন, ২টি আসনেই তিনি জিতবেন এবং শেষ পর্যন্ত রেজিনগর আসনটি তিনি ছেড়ে দেবেন। এ দিন সেই ঘোষণা করার পাশাপাশি উত্তরাধিকারী হিসেবে ছেলের নাম সামনে আনলেন তিনি। এ দিন সভায় হাজির ছিলেন বেলডাঙা–২ পঞ্চায়েত সমিতির পূর্ত কর্মাধ্যক্ষ তথা হুমায়ুনের পুত্র গোলাম নবি আজাদ।